২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১০ টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে ভেন্যু চূড়ান্ত, উদ্বোধনী ম্যাচ খেলবে বাংলাদেশ

২০১০ সালে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে বাংলাদেশ। ১ মে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়ায় তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। বিশ্বকাপের ম্যাচ আয়োজনে চারটি ভেন্যু বেছে নিয়েছে আইসিসি। ভেন্যুগুলো হচ্ছে-বার্বাডোজ, গায়ানা, সেন্ট কিটস ও সেন্ট লুসিয়া। এই ভেন্যুগুলোতেই ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপের খেলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 10:31 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ২০১০ সালে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে বাংলাদেশ। ১ মে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়ায় তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। বিশ্বকাপের ম্যাচ আয়োজনে চারটি ভেন্যু বেছে নিয়েছে আইসিসি। ভেন্যুগুলো হচ্ছে-বার্বাডোজ, গায়ানা, সেন্ট কিটস ও সেন্ট লুসিয়া। এই ভেন্যুগুলোতেই ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপের খেলা হয়েছে। আইসিসি'র প্রধান নির্বাহী হারুন লরগাত বলেছেন,"ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে সঙ্গে নিয়ে আমরা সেরা ভেন্যু ঠিক করেছি। আমাদের বিশ্বাস ওয়েস্ট ইন্ডিজের দর্শকরা খেলা উপভোগ করবে।" পুরুষদের পাশাপশি একই সময়ে মহিলাদের বিশ্বকাপও হবে ওয়েস্ট ইন্ডিজে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এসএ