২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ সফরে 'নতুন করে শুরু'র প্রত্যাশা

টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ বদলে দিয়েছে অনেক কিছুই। সবচেয়ে বড় পরিবর্তন অধিনায়ক হিসেবে মোহাম্মদ আশরাফুলের জায়গায় মাশরাফি বিন মর্তুজার আগমন। আর নতুন অধিনায়ক হিসেবে নিজের প্রথম সফরে সবকিছু নতুন করেই শুরুর প্রত্যাশা শুনিয়েছেন মাশরাফি। টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ওয়েস্ট ইন্ডিজ সফরে ঝেড়ে ফেলার আশা নিয়েই সোমবার ঢাকা ছাড়ছে মাশরাফির দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2009, 04:57 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, ২৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ বদলে দিয়েছে অনেক কিছুই। সবচেয়ে বড় পরিবর্তন অধিনায়ক হিসেবে মোহাম্মদ আশরাফুলের জায়গায় মাশরাফি বিন মর্তুজার আগমন। আর নতুন অধিনায়ক হিসেবে নিজের প্রথম সফরে সবকিছু নতুন করেই শুরুর প্রত্যাশা শুনিয়েছেন মাশরাফি। টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ওয়েস্ট ইন্ডিজ সফরে ঝেড়ে ফেলার আশা নিয়েই সোমবার ঢাকা ছাড়ছে মাশরাফির দল। এই সফর উপলক্ষে রোববার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আশার কথা শুনিয়েছেন মাশরাফি। অতোটা না হলেও কোচ জেমি সিডন্স আর তার সহকারী খালেদ মাহমুদের কণ্ঠেও আশারই সুর। "অধিনায়ক হিসেবে আমি চাইবো, দলের সবাই তাদের সেরাটা ঢেলে দেবে এই সফরে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলিনি আমরা, কিন্তু আরো ভালো করার সামর্থ আমাদের আছে"