নটিংহ্যাম, ১৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রমীলা টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার নটিংহ্যামের ট্রেন্টব্রিজে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে তারা সহজেই ৫২ রানে হারিয়েছে ভারতকে।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া নিউজিল্যান্ডের ৫ উইকেটে ১৪৫ রানের সম্মানজনক সংগ্রহের প্রধান রূপকার এইমি ওয়াটকিনস। মাত্র ৫৮ বলে ১০ বাউন্ডারি ও ২ ছক্কায় ৮৯ রান করে অপরাজিত ছিলেন তিনি। ম্যাচ-সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারত প্রতিপক্ষের দুর্দান্ত বোলিংয়ের সামনে শুরু থেকেই ছিল অস্বস্তিতে। অমিতা শর্মা (২৪) ও মিতালি রাজ (২০) ছাড়া আর কেউ বলার মতো কিছু করতে পারেননি। তাই পুরো ২০ ওভার খেললেও ৯ উইকেটে ৯৩ রানের বেশি করতে পারেনি ভারত। দুটো করে উইকেট নিয়েছেন সিয়ান রাক ও এমি স্যাটারর্থওয়েইট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১১২ঘ.
bdnews24