২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না টেন্ডুলকার

টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের ধাক্কা সামলে ভারতীয় দলের মনোবল ফেরানোর একটা সুযোগ হতে পারতো আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর। কিন্তু ওই সফরের জন্য মহেন্দ্র সিং ধোনি হাতে পাচ্ছেন না পুরো শক্তির দল। চার ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বুধবার যে দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই, তাতে নেই শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, সুরেশ রায়না ও জহির খানের নাম। এই সুযোগে প্রায় চার বছর পর দলে ফিরেছেন পেস বোলার আশীষ নেহরা, আর নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন অলরাউন্ডার অভিষেক নায়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 02:56 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

চেন্নাই, ১৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের ধাক্কা সামলে ভারতীয় দলের মনোবল ফেরানোর একটা সুযোগ হতে পারতো আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর। কিন্তু ওই সফরের জন্য মহেন্দ্র সিং ধোনি হাতে পাচ্ছেন না পুরো শক্তির দল। চার ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বুধবার যে দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই, তাতে নেই শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, সুরেশ রায়না ও জহির খানের নাম। এই সুযোগে প্রায় চার বছর পর দলে ফিরেছেন পেস বোলার আশীষ নেহরা, আর নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন অলরাউন্ডার অভিষেক নায়ার। টেন্ডুলকার নিজেই এই সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। আর শেবাগ, রায়না ও জহিরকে পাওয়া যাচ্ছে না ইনজুরির কারণে। কাঁধের যে ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগে-ভাগেই দেশে ফিরে যেতে হয়েছিল শেবাগকে, সেটাই তাকে যেতে দিচ্ছে না ক্যারিবিয়ানেও। জহিরের চোটটাও কাঁধেই, আর বুড়ো আঙুলে সুক্ষ্ম চিড় ধরা পড়ায় রায়নাকে দু সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা। ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া দশ দিনের এই সফরে চারটি ওয়ানডে খেলবে ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮১২ ঘ.