২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ডকে হারিয়ে উজ্জ্বল শ্রীলঙ্কার সেমিফাইনাল-স্বপ্ন

সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচেও শ্রীলঙ্কার হতাশাজনক ব্যাটিং। কিন্তু তাতে কী? যে দলে মুরালি-মেন্ডিস-মালিঙ্গার মতো তিন দুর্দান্ত বোলারের সমাবেশ তাদের পক্ষে মামুলি সংগ্রহ নিয়েও দলকে জয় এনে দেয়া সম্ভব। পাকিস্তানের পর রোববার আয়ারল্যান্ডও এই তিন জনের কাছেই ধরাশায়ী! ১৪৪ রান করেও ৯ রানে জিতে 'ই' গ্রুপ থেকে সেমিফাইনালের স্বপ্নও উজ্জ্বল করে তুলেছে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2009, 04:16 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

লন্ডন, ১৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচেও শ্রীলঙ্কার হতাশাজনক ব্যাটিং। কিন্তু তাতে কী? যে দলে মুরালি-মেন্ডিস-মালিঙ্গার মতো তিন দুর্দান্ত বোলারের সমাবেশ তাদের পক্ষে মামুলি সংগ্রহ নিয়েও দলকে জয় এনে দেয়া সম্ভব। পাকিস্তানের পর রোববার আয়ারল্যান্ডও এই তিন জনের কাছেই ধরাশায়ী! ১৪৪ রান করেও ৯ রানে জিতে 'ই' গ্রুপ থেকে সেমিফাইনালের স্বপ্নও উজ্জ্বল করে তুলেছে শ্রীলঙ্কা। লর্ডসে ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে বেশ সতর্ক সূচনাই করেছেন আয়ারল্যান্ডের দুই ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ড ও নিয়াল ও'ব্রায়েন। উদ্বোধনী জুটিতে ৫৯ রান উঠলেও সেজন্য ৯.১ ওভার খরচ করা টোয়েন্টি টোয়েন্টির হিসাবে একটু বেশিই। পোর্টারফিল্ডকে (৩১) কট বিহাইন্ড করে শ্রীলঙ্কাকে ব্রেক থ্রু এনে দেয়ার কৃতিত্ব মুত্তিয়া মুরালিধরনের। বাংলাদেশের বিপক্ষে আইরিশদের জয়ের অন্যতম নায়ক নিয়ালের ব্যাট থেকেও এসেছে ৩১ রান। তার উইকেটটা অজন্তা মেন্ডিসের। দুই ওপেনার এবং তিন নম্বরে নামা অ্যান্ড্রু হোয়াইটের (২২) জন্যই এক সময় জয়ের স্বপ্ন দেখতে পারছিল আয়ারল্যান্ড। কিন্তু এই তিন জন ছাড়া একমাত্র জন মুনিই (অপরাজিত ৩১) লড়াই করতে পেরেছেন। বাকিরা সবাই ব্যর্থ হওয়ায় ২০ ওভার খেললেও ৭ উইকেটে ১৩৫এর বেশি করতে পারেনি আয়ারল্যান্ড। সেজন্য মুরালি-মেন্ডিস ছাড়া লাসিথ মালিঙ্গার কাছেও কৃতজ্ঞ থাকতে হবে শ্রীলঙ্কানদের। ট্রেন্ট জন্সটন আর আন্দ্রে বোথাকে পরপর দুই বলে বোল্ড করা মালিঙ্গাই আসলে জয়ের সম্ভাবনা শেষ করে দিয়েছেন আইরিশদের। তার মতোই মেন্ডিসের শিকারও ২ উইকেট। তবে এক উইকেট পেলেও ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়েছেন মুরালি। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার শুরুটা একদমই ভালো হয়নি। বয়েড র‌্যাংকিনের করা ম্যাচের দ্বিতীয় বলেই তিলকরতে