২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার চুক্তি থেকেও বাদ সাইমন্ডস

শৃঙ্খলা ভাঙ্গার অপরাধে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে অস্ট্রেলিয়া দল থেকে বহিস্কৃত অ্যান্ড্রু সাইমন্ডসের জন্য আরেকটা দুঃসংবাদ। শুক্রবার আগামী মৌসুমের জন্য তাকে চুক্তি থেকে বাদ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া বা সিএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2009, 01:23 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

সিডনি, ১২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শৃঙ্খলা ভাঙ্গার অপরাধে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে অস্ট্রেলিয়া দল থেকে বহিস্কৃত অ্যান্ড্রু সাইমন্ডসের জন্য আরেকটা দুঃসংবাদ। শুক্রবার আগামী মৌসুমের জন্য তাকে চুক্তি থেকে বাদ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া বা সিএ। ২০০৯-১০ মৌসুমের জন্য চুক্তিবদ্ধ ২৫ অস্ট্রেলীয় ক্রিকেটারের মধ্যে সাইমন্ডসও ছিলেন। কিন্তু ইংল্যান্ডে অতিরিক্ত মদ্যপান করে শৃঙ্খলা ভাঙ্গা এই অলরাউন্ডারকে চুক্তি থেকে বাদ দেয়ারই সিদ্ধান্ত নিয়েছে সিএ। তার জায়গায় নেয়া হয়েছে ফাস্ট বোলার শন টেইটকে। অস্ট্রেলীয় মিডিয়ায় গুঞ্জন, আইপিএলে আরো বেশি মনযোগ দেয়ার জন্য খুব শিগগিরি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে পারেন সাইমন্ডস। নিজের ভবিষ্যত সম্পর্কে সাইমন্ডস অবশ্য এখনো কোনো মন্তব্য করেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৩২ঘ.