২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার রান-পাহাড়ে পিষ্ট স্কটল্যান্ড

ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার সঙ্গে স্কটল্যান্ডের যোজন-যোজন ব্যবধান। আসল লড়াইয়েও সেই ব্যবধান প্রতিফলিত। রোববার স্কটিশদের ১৩০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে 'ডি' গ্র"প থেকে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে প্রোটিয়ারা। তাদের সঙ্গে শেষ আটে চলে গেছে শনিবার গ্র"পের প্রথম ম্যাচে স্কটিশদের হারিয়ে দেয়া নিউজিল্যান্ডও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2009, 03:56 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

লন্ডন, ৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার সঙ্গে স্কটল্যান্ডের যোজন-যোজন ব্যবধান। আসল লড়াইয়েও সেই ব্যবধান প্রতিফলিত। রোববার স্কটিশদের ১৩০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে 'ডি' গ্র"প থেকে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে প্রোটিয়ারা। তাদের সঙ্গে শেষ আটে চলে গেছে শনিবার গ্র"পের প্রথম ম্যাচে স্কটিশদের হারিয়ে দেয়া নিউজিল্যান্ডও। ওভালে দক্ষিণ আফ্রিকার ইনিংসশেষেই আসলে ম্যাচের ফল নিয়ে শেষ হয়ে গেছে সব সংশয়। কারণ প্রোটিয়াদের ৫ উইকেটে ২১১ রানের পাহাড়-সমান সংগ্রহ। ম্যাচ-সেরা এবি ডি ভিলিয়ার্সের ৬ ছক্কা ও ৫ বাউন্ডারিসমৃদ্ধ ৩৪ বলে অপরাজিত ৭৯, ওপেনার জ্যাক ক্যালিসের ৩১ বলে ৪৮, অন্য ওপেনার ও অধিনায়ক গ্রায়েম স্মিথের ২৯ বলে ৩৮ এবং অ্যালবি মরকেলের ১১ বলে ২৮ রানের চারটি 'ঝড়' এই পাহাড়ে নিয়ে গেছে তাদের। জবাব দিতে নেমে ৪১ রানে ৬ উইকেট হারিয়ে টোয়েন্টি টোয়েন্টিতে রানের হিসাবে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের শঙ্কায় পড়ে গিয়েছিল স্কটিশরা। তবে কাইল কোয়েটজার ৩২ বলে ৪২ রান করে সেই লজ্জা থেকে মুক্তি দিয়েছেন দলকে। তারপরও ১৫.৪ ওভারে মাত্র ৮১ রানেই অলআউট স্কটল্যান্ড। টোয়েন্টি টোয়েন্টিতে এটা রানের ব্যবধানে দ্বিতীয় বৃহত্তম জয়। সবচেয়ে বড় জয়টা শ্রীলঙ্কার। দুই বছর আগে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে কেনিয়াকে ১৭২ রানে হারিয়েছিল তারা। সংক্ষিপ্ত স্কোর : দক্ষিণ আফ্রিকা : ২০ ওভারে ২১১/৫ (ডি ভিলিয়ার্স ৭৯*, ক্যালিস ৪৮, স্মিথ ৩৮, মরকেল ২৪; মাজিদ হক ২/২৫, ড্রুমন্ড ২/৪০) স্কটল্যান্ড : ১৫.৪ ওভারে ৮১ (কোয়েটজার ৪২, মাজিদ হক ১৫; মরকেল ২/১৫, বোথা ২/১৭, মারউই ২/১৭)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২০৩ঘ.