২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট ইয়ারবুক প্রকাশ করলো বেঙ্গল টাইগার

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ আফসোস নিয়েই কথাগুলো বলছিলেন, "আমার দীর্ঘ ক্যারিয়ারে এমন অনেক পারফরম্যান্স আছে, সংরক্ষণের অভাবে যেগুলোর কথা কেউ আর জানতেও পারবে না।" এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকেও দেশের ক্রিকেটের তথ্য-উপাত্ত-পরিসংখ্যান সংরক্ষণের কোনো উদ্যোগ নেই। এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট দলের একমাত্র ফ্যান ক্লাব বেঙ্গল টাইগার্স-ই পথিকৃৎ হয়ে থাকছে। তারা প্রকাশ করেছে 'ক্রিকেট ইয়ার বুক-২০০৮'। যেটি সাজানো হয়েছে গত বছর বাংলাদেশের সবধরনের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স, পরিসংখ্যান, স্কোরকার্ডসহ আলোচিত ঘটনাবলী দিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2009, 03:54 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, ৩০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ আফসোস নিয়েই কথাগুলো বলছিলেন, "আমার দীর্ঘ ক্যারিয়ারে এমন অনেক পারফরম্যান্স আছে, সংরক্ষণের অভাবে যেগুলোর কথা কেউ আর জানতেও পারবে না।" এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকেও দেশের ক্রিকেটের তথ্য-উপাত্ত-পরিসংখ্যান সংরক্ষণের কোনো উদ্যোগ নেই। এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট দলের একমাত্র ফ্যান ক্লাব বেঙ্গল টাইগার্স-ই পথিকৃৎ হয়ে থাকছে। তারা প্রকাশ করেছে 'ক্রিকেট ইয়ার বুক-২০০৮'। যেটি সাজানো হয়েছে গত বছর বাংলাদেশের সবধরনের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স, পরিসংখ্যান, স্কোরকার্ডসহ আলোচিত ঘটনাবলী দিয়ে। বইটি গ্রন্থণা করেছেন শামীম চৌধুরী এবং সম্পাদনা করেছেন কাজী আজিজ আহমেদ তৈমুর। আকর্ষণীয় প্রচ্ছদ ও আর্ট পেপারে ছাপা বইটির মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে বইটির মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ও বিসিবি'র সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনাম, বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এবং খালেদ মাসুদ। বিসিবি'র কোনো উদ্যোগ নেই, তবে ভবিষ্যতে বেঙ্গল টাইগার্সের এধরনের উদ্যোগে সবধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন মাহবুব আনাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/ঘ.