২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে খেলা হচ্ছে না ফ্লিন্টফের

হাঁটুর চোটটা অনেকদিন ধরেই ভোগাচ্ছে তাকে। সেই চোটের কারণেই অ্যান্ড্রু ফ্লিন্টফের খেলা হচ্ছে না নিজের দেশে অনুষ্ঠেয় টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে। আগামী ৫ জুন থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য ইংল্যান্ড দলে তার নাম থাকলেও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বুধবার স্বীকার করেছে তাকে পাওয়া যাবে না। তাই তার বিকল্প হিসেবে ইয়র্কশায়ারের লেগস্পিনার আদিল রশিদ সুযোগ পেয়েছেন ইংল্যান্ড দলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 03:23 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

লন্ডন, ২৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাঁটুর চোটটা অনেকদিন ধরেই ভোগাচ্ছে তাকে। সেই চোটের কারণেই অ্যান্ড্রু ফ্লিন্টফের খেলা হচ্ছে না নিজের দেশে অনুষ্ঠেয় টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে। আগামী ৫ জুন থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য ইংল্যান্ড দলে তার নাম থাকলেও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বুধবার স্বীকার করেছে তাকে পাওয়া যাবে না। তাই তার বিকল্প হিসেবে ইয়র্কশায়ারের লেগস্পিনার আদিল রশিদ সুযোগ পেয়েছেন ইংল্যান্ড দলে। ৩১ বছর বয়সী ফ্লিন্টফ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময় চোট পেয়েছিলেন ডান হাঁটুতে। এরপর তার অস্ত্রোপচার করা হয়েছে। ইংল্যান্ডের নির্বাচকরা আশা করছিলেন বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন এই অলরাউন্ডার। তার আক্রমণাত্মক ব্যাটিং আর দারুণ বোলিং বিশেষ করে টি-টোয়েন্টির জন্য অত্যন্ত কার্যকর বলে মনে করায় তাকে নিয়ে একটা ঝুঁকিতে মেতেছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত তাকে হারই হলো নির্বাচকদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৮৩০ ঘ.