লন্ডন, ২৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিপক্ষ রিকি পন্টিংয়ের চোখ টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। অ্যাশেজ সিরিজের আগে ইংল্যান্ডে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের শিরোপাকে অ্যাশেজের চেয়েও গুরুত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। তবে ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের কাছে অ্যাশেজটাই আসল, অন্তত ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সে রকমই ভাবছে। বিশ্বকাপের দলেই নেই স্ট্রাউস, শুধু তা-ই নয় অ্যাশেজের আগে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের ঘরোয়া আসর থেকেও তাকে বিশ্রাম দেওয়ার ব্যবস্থা করেছে ইসিবি!
ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি কাপে বর্তমান চ্যাম্পিয়ন মিডলসেক্সের শিরোপা ধরে রাখার মিশনে তার কোনো ভূমিকা থাকছে না এবার। অ্যাশেজের আগে তাকে ফার্স্ট ক্লাস ক্রিকেটেই মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে সে রকম ব্যবস্থাই নিয়েছে ইসিবি। কোচ অ্যান্ডি ফ্লাওয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়েছে এ কথা।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪০৭ ঘ.
bdnews24