২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডেতেও একই রূপে ওয়েস্ট ইন্ডিজ

বৃষ্টিতে প্রথম ম্যাচটা ভেসে গেছে। নইলে হয়তো টেস্টের মতো ওয়ানডে সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট-ওয়াশই হতে হতো ইংল্যান্ডের কাছে। তিন ম্যাচের সিরিজের বাকি দুটিতেই যে অসহায় আত্মসমর্পন করেছে ক্রিস গেইলের দল, তাতে এমন আশঙ্কাই ছিল বটে। মঙ্গলবার এজবাস্টনে তৃতীয় ওয়ানডেতে ৫৮ রানের জয় পেয়ে তিন ম্যাচের সিরিজটা ২-০তে জিতে নিয়েছে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 09:07 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

লন্ডন, ২৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃষ্টিতে প্রথম ম্যাচটা ভেসে গেছে। নইলে হয়তো টেস্টের মতো ওয়ানডে সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট-ওয়াশই হতে হতো ইংল্যান্ডের কাছে। তিন ম্যাচের সিরিজের বাকি দুটিতেই যে অসহায় আত্মসমর্পন করেছে ক্রিস গেইলের দল, তাতে এমন আশঙ্কাই ছিল বটে। মঙ্গলবার এজবাস্টনে তৃতীয় ওয়ানডেতে ৫৮ রানের জয় পেয়ে তিন ম্যাচের সিরিজটা ২-০তে জিতে নিয়েছে স্বাগতিকরা। টস হেরে ব্যাট করতে নেমে ম্যাট প্রিয়র (৮৭) আর ওয়েইস শাহর (৭৫) দুটি ফিফটির সঙ্গে রবি বোপারার ৪৯ রানে ভর করে ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৮ রানের বড় সংগ্রহ গড়েছিল ইংল্যান্ড। জবাব দিতে নেমে একবারের জন্যও জয়ের কথা মনে করিয়ে দিতে পারেনি সফরকারীরা। শিবনারায়ন চন্দরপলের ৬৮ আর দিনেশ রামদিনের ৪৫ রানের ইনিংস দুটি কেবলই ব্যবধান কমিয়েছে হারের। শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতে ২৭০ রানে অলআউট হয়ে গেছে তারা। ইংল্যান্ডের পক্ষে জিমি অ্যান্ডারসন রানে ৫৮ তিনটি আর স্টুয়ার্ট ব্রড ৬৩ রানে দুটি উইকেট নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪০৭ ঘ.