ব্রিস্টল, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাটে-বলে পল কলিংউডের অলরাউন্ড পারফরম্যান্স ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সহজ জয় এনে দিয়েছে ইংল্যান্ডকে। রোববার ব্রিস্টলে অনুষ্ঠিত এই ম্যাচে সফরকারীদের ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে স্বাগতিকরা। লিডসে প্রথম ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে।
প্রথমে বল হাতে ৬ ওভারে মাত্র ১৬ রান দিয়ে তিন উইকেট নিয়ে সাবেক ইংল্যান্ড অধিনায়ক অবদান রেখেছেন টস হেরে ব্যাট করতে নামা ক্যারিবিয়ানদের ইনিংস মাত্র ১৬০ রানে গুঁড়িয়ে দেওয়ায়। তারপর ব্যাট হাতে তার অপরাজিত ৪৪ রানে ভর করে ১৪ ওভার হাতে রেখেই জয় পেয়ে গেছে ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ৩৮.৩ ওভারে ১৬০/১০ (ব্র্যাভো ৫০, গেইল ৩১, চন্দরপল ২৭; ব্রড ৪/৪৬, কলিংউড ৩/১৬)
ইংল্যান্ড : ৩৬ ওভারে ১৬১/৪ (কলিংউড ৪৪*, বোপারা ৪৩, শাহ ৪১; স্যামি ১/১৫, টেলর ১/২৯, ব্র্যাভো ১/৩০)
ফল : ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১৫৫ ঘ
bdnews24