২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'রূপকথা'র ফাইনালে মুখোমুখি ডেকান-বেঙ্গালুরু

দক্ষিণ আফ্রিকার মাঠে আইপিএলের দ্বিতীয় আসরটা যখন শুরু হয়, তখন ফেবারিটদের তালিকার সবচেয়ে নিচেই ছিল ডেকান চার্জার্স আর বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের নাম। সেটাই স্বাভাবিক। প্রথম আসরের গ্র"প পর্বশেষে পয়েন্ট তালিকার সবচেয়ে নিচের দুটি স্থান যে ছিল এই দুদলের। কিন্তু ক্রিকেট রূপকথার বিস্ময়কর পথ পাড়ি দিয়ে রোববারের ফাইনালে মুখোমুখি হচ্ছে সেই ডেকান আর বেঙ্গালুরুই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 12:14 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

জোহানেসবার্গ, ২৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকার মাঠে আইপিএলের দ্বিতীয় আসরটা যখন শুরু হয়, তখন ফেবারিটদের তালিকার সবচেয়ে নিচেই ছিল ডেকান চার্জার্স আর বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের নাম। সেটাই স্বাভাবিক। প্রথম আসরের গ্রুপ পর্বশেষে পয়েন্ট তালিকার সবচেয়ে নিচের দুটি স্থান যে ছিল এই দুদলের। কিন্তু ক্রিকেট রূপকথার বিস্ময়কর পথ পাড়ি দিয়ে রোববারের ফাইনালে মুখোমুখি হচ্ছে সেই ডেকান আর বেঙ্গালুরুই। এবারের গ্রুপ পর্বের শুরুর দিকে দারুণ দাপট দেখিয়েছিল ডেকান, প্রথম পাঁচ ম্যাচেই টানা জয় পেয়েছিল তারা। আইপিএলের এই রেকর্ড পরে ছুঁয়েছে বেঙ্গালুুরুও, সেমিফাইনালসহ গত পাঁচ ম্যাচেই তারা অপরাজিত। ফাইনালে রেকর্ডটা ভেঙে দেওয়ার সুযোগ থাকছে রাহুল দ্রাবিড়ের দলের সামনে। সেই হিসেবে ফাইনালের আগে আত্মবিশ্বাসে তাদেরই এগিয়ে থাকার কথা। বিশেষ করে তরুণ মনীশ শর্মার সঙ্গে অধিনায়ক দ্রাবিড়েরও ফর্মে ফেরা তাদের যোগাচ্ছে এই আত্মবিশ্বাস। কিন্তু পিছিয়ে নেই ডেকানও। তাদের দলে যে আছেন অ্যাডাম গিলক্রিস্ট। একাই একটা ম্যাচের চেহারা কি করে বদলে দেওয়া যায়, সেমিফাইনালেই সেটা দেখিয়েছেন এই অস্ট্রেলিয়ান। গিলক্রিস্টের দিনে তো পৃথিবীর কোনো দলই অজেয় নয়! রোববারের ফাইনালে তাই দারুণ একটা লড়াই আশা করাই যায়। তবে সেই লড়াইয়ের ফল যা-ই হোক, এই ম্যাচটা আইপিএল রূপকথার অংশ হয়ে গেছে ফাইনালে এই দুদলকে পেয়েই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪৩৭ ঘ.