২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলের ফাইনালে ডেকানের প্রতিপক্ষ ব্যাঙ্গালোর

গতবার আইপিএলের প্রথম আসরে শেষ দুটো স্থানে ছিল ডেকান চার্জার্স ও ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স। অথচ এবার এ দুটো দলই ফাইনালে! শনিবার দ্বিতীয় সেমিফাইনালে ব্যাঙ্গালোর গতবারের রানার্সআপ চেন্নাই সুপার কিংসকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে। তাই রোববারের ফাইনালে ব্যাঙ্গালোরের প্রতিপক্ষ ডেকান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2009, 05:55 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

জোহানেসবার্গ, ২৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গতবার আইপিএলের প্রথম আসরে শেষ দুটো স্থানে ছিল ডেকান চার্জার্স ও ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স। অথচ এবার এ দুটো দলই ফাইনালে! শনিবার দ্বিতীয় সেমিফাইনালে ব্যাঙ্গালোর গতবারের রানার্সআপ চেন্নাই সুপার কিংসকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে। তাই রোববারের ফাইনালে ব্যাঙ্গালোরের প্রতিপক্ষ ডেকান। সংক্ষিপ্ত স্কোর : চেন্নাই সুপার কিংস : ২০ ওভারে ১৪৬/৫ (প্যাটেল ৩৬, ধোনি ২৮, হেইডেন ২৬; বিনয় কুমার ২/৩৮) ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স : ১৮.৫ ওভারে ১৪৯/৪ (মনীশ পান্ডে ৪৮, দ্রাবিড় ৪৪, কোহলি ২৪*) ম্যান অব দ্য ম্যাচ : মনীশ পান্ডে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০০১ঘ.