২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১১ বিশ্বকাপে বঙ্গবন্ধু স্টেডিয়ামে কোনো ম্যাচ হবে না

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া ২০১১ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেটের কোনো ম্যাচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 02:27 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া ২০১১ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেটের কোনো ম্যাচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। এর আগে প্রতিমন্ত্রীর সভাপতিত্বে বিশ্বকাপের সার্বিক প্রস্তুতি সংক্রান্ত এক সভা হয়। সভা শেষে প্রতিমন্ত্রী বলেন, "বঙ্গবন্ধু জাতীয় স্টোডিয়ামে ক্রিকেট ম্যাচ আয়োজন করা হলে ফুটবলের ক্ষতি হবে। এই মাঠটি ফুটবলের জন্য বরাদ্দ রয়েছে। তাছাড়া এখানে অ্যাথলেটিকসের যে ট্র্যাক রয়েছে, ক্রিকেট আয়োজন করতে হলে তা নষ্ট হয়ে যাবে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হবে।" মীরপুর শেরেবাংলা ও নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠানের পাশাপাশি খুলনা ও চট্টগ্রাম স্টেডিয়ামকে বিকল্প ভেন্যু হিসেবে তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। তৃতীয় ভেন্যু হিসেবে চট্টগ্রামেও একটি ম্যাচ আয়োজন করার ইচ্ছার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "চট্টগ্রামেও একটি ম্যাচ অনুষ্ঠানের ব্যাপারে বিসিবি'র পক্ষ থেকে আইসিসির কাছে আবেদন করা হবে।" আহাদ আলী সরকার জানান, বিশ্বকাপ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এছাড়া ম্যাচ দেখতে আসা বিদেশিদের জন্য বিমান বন্দরে 'অন অ্যারাইভ্যাল' ভিসার ব্যবস্থা করা হবে। মাল্টিপল ভিসার ব্যাপারেও চিন্তা করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অন্য দুই স্বাগতিক দেশ ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্বকাপের ম্যাচ টিভি স