২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে বাংলাদেশ দলের স্পনসর ইউসিবি

টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের স্পনসর হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ২৩ মে থেকে ২১ জুন পর্যন্ত কার্যকর এই চুক্তির জন্য তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দিচ্ছে ৩০ হাজার ইউএস ডলারের সমপরিমাণ অর্থ। অবশ্য আরো প্রাপ্তির সুযোগ আছে। মোহাম্মদ আশরাফুলরা সুপার এইটে গেলে ম্যাচপ্রতি আরো ৫ হাজার ডলার করে দেবে বেসরকারী এই ব্যাংকটি। সুপার এইট মানেই আরো তিনটি ম্যাচ, সেই হিসাবে আরো ১৫ হাজার ডলার পাওয়া নির্ভর করছে ক্রিকেটারদের ওপর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 02:54 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, ২০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের স্পনসর হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ২৩ মে থেকে ২১ জুন পর্যন্ত কার্যকর এই চুক্তির জন্য তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দিচ্ছে ৩০ হাজার ইউএস ডলারের সমপরিমাণ অর্থ। অবশ্য আরো প্রাপ্তির সুযোগ আছে। মোহাম্মদ আশরাফুলরা সুপার এইটে গেলে ম্যাচপ্রতি আরো ৫ হাজার ডলার করে দেবে বেসরকারী এই ব্যাংকটি। সুপার এইট মানেই আরো তিনটি ম্যাচ, সেই হিসাবে আরো ১৫ হাজার ডলার পাওয়া নির্ভর করছে ক্রিকেটারদের ওপর। বুধবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেওয়া হয়। ইউসিবি'র ম্যানেজিং ডিরেক্টর শাহজাহান ভূইয়া বললেন, "আমাদের ক্রিকেটারদের ভালো খেলার ক্ষেত্রে অনুপ্রাণিত করার জন্যই আমরা সুপার এইটে ম্যাচপ্রতি আরো ৫ হাজার ডলার করার ঘোষণা দিলাম।" সংবাদ সম্মেলনে বিসিবি'র সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনাম এবং মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির ভাইস চেয়ারম্যান সৈয়দ ফরহাদ আহমেদ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে টি২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের জার্সিও উন্মোচিত হয়েছে। আশরাফুল ও মাশরাফির অনুপস্থিতিতে দলের সবচেয়ে সিনিয়র দুই ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও সৈয়দ রাসেলের জার্সি গায়ে চাপানোর মাধ্যমেই এই পর্বটি সারা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/২১০০ ঘ.