২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৪৬ রানের হার জিপি-বিসিবি একাডেমীর

প্রথম চারদিনের ম্যাচ তিনদিনেই হারা জিপি-বিসিবি একাডেমী দল আরেকটি লজ্জাজনক হারের মুখ দেখেছে। বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামে দ্বিতীয় চারদিনের ম্যাচে তাদের ২৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা ডেভলপমেন্ট স্কোয়াড। ফলে স্বাগতিকরা দুই ম্যাচের এই সিরিজ হারলো ০-২ তেই। অবশ্য একাডেমী কাপে এই দু'দল পাঁচটি একদিনের ম্যাচও খেলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2009, 03:36 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

চট্টগ্রাম, ১৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রথম চারদিনের ম্যাচ তিনদিনেই হারা জিপি-বিসিবি একাডেমী দল আরেকটি লজ্জাজনক হারের মুখ দেখেছে। বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামে দ্বিতীয় চারদিনের ম্যাচে তাদের ২৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা ডেভলপমেন্ট স্কোয়াড। ফলে স্বাগতিকরা দুই ম্যাচের এই সিরিজ হারলো ০-২ তেই। অবশ্য একাডেমী কাপে এই দু'দল পাঁচটি একদিনের ম্যাচও খেলবে। এই ম্যাচ জিততে হলে জিপি-বিসিবি একাডেমীকে রীতিমতো অসাধ্যই সাধন করতে হত। শ্রীলঙ্কানরা ৪৩৮ রানের বিশাল টার্গেট দেওয়ার পর স্বাগতিকরা তৃতীয় দিন শেষ করেছিল ১ উইকেটে ৬২ রান তুলে। শেষদিন ইনিংসটা ১ উইকেটে ১১০ পর্যন্ত যাওয়ার পরই তাসের ঘরের মতো ভেঙ্গে পড়া শুরু। নাসিরুদ্দিন ফারুক (৪৩) ও সগীর হোসেন (৩৯) ছাড়া আর কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। ৮১ রানে শেষ ৯টি উইকেট হারিয়ে ১৯১ রানে অলআউট হয়ে যায় মার্শাল আইয়ুবের নেতৃত্বাধীন দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৪৫ঘ.