চট্টগ্রাম, ৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আইসিএলের (ইন্ডিয়ান ক্রিকেট লিগ) সঙ্গে চুক্তি বাতিল করা সম্ভব? প্রশ্নটা বাংলাদেশের আইসিএল ক্রিকেটারদের কাছে রাখা হলে অবশ্যম্ভাবী উত্তর মিলবে, "অসম্ভব"। তবুও তারা শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভার দিকে তাকিয়ে। যে সভায় তাদের ঘরোয়া ক্রিকেটে ফেরানোর কোনো সিদ্ধান্ত হলেও তাতে আইসিএলের চুক্তি বাতিল করার শর্তটা অবশ্যই থাকবে। আইসিএলে ঢাকা ওয়ারিয়র্সের অধিনায়ক হাবিবুল বাশার তা জেনেও বললেন, "সবচেয়ে ভালো হয় যদি আইসিএলের সঙ্গে চুক্তি রেখেই দেশের ক্রিকেটে ফেরা যায়।"
অলীক কল্পনা যদিও, কিন্তু মানুষের চাওয়ার তো কোনো সীমারেখা নেই। তাছাড়া আইসিসির দিক নির্দেশনা অনুযায়ী স
bdnews24