২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইকে ১৪৬ রানের টার্গেট দিয়েছে ডেকান

ব্যক্তিগতভাবে বড় কোনো স্কোর নেই, তবে সব ব্যাটসম্যানদের মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত একেবারে মন্দ হয়নি মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ফিরতি ম্যাচে ডেকান চার্জার্সের স্কোরটা। বুধবার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের একমাত্র ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান তুলেছে তারা। জয়ের জন্য তাই শচীন টেন্ডুলকারদের প্রয়োজন ১৪৬ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2009, 04:57 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

সেঞ্চুরিয়ন, ৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিগতভাবে বড় কোনো স্কোর নেই, তবে সব ব্যাটসম্যানদের মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত একেবারে মন্দ হয়নি মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ফিরতি ম্যাচে ডেকান চার্জার্সের স্কোরটা। বুধবার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের একমাত্র ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান তুলেছে তারা। জয়ের জন্য তাই শচীন টেন্ডুলকারদের প্রয়োজন ১৪৬ রান। হায়দ্রাবাদের দলটির পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেছেন রোহিত শর্মা। এছাড়া ভেনুগোপাল রাওয়ের ১৭ বলে ২৮, অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্টের ২৫ এবং তিরুমলসেত্তি সুমনের ১৩ বলে ২০ রানের ইনিংসগুলোও কাজে লেগেছে তাদের। মুম্বাইর পক্ষে লাসিথ মালিঙ্গা, ধবল কুলকার্নি, ডোয়াইন ব্র্যাভো, রোহান রাজে এবং সনাৎ জয়াসুরিয়া পেয়েছেন একটি করে উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২২২৫ ঘ