২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় যাচ্ছেন রবিউল ও রনি

ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতায় প্রতি বছরই বাংলাদেশের দু'জন করে ক্রিকেটার সেখানে গিয়ে উচ্চতর ক্রিকেট প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। অস্ট্রেলিয়ার সেন্টার অফ এক্সিলেন্সে এবার পাঠানো হচ্ছে রবিউল ইসলাম ও রনি তালুকদারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2009, 12:26 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

চট্টগ্রাম, ৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতায় প্রতি বছরই বাংলাদেশের দু'জন করে ক্রিকেটার সেখানে গিয়ে উচ্চতর ক্রিকেট প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। অস্ট্রেলিয়ার সেন্টার অফ এক্সিলেন্সে এবার পাঠানো হচ্ছে রবিউল ইসলাম ও রনি তালুকদারকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক রফিকুল আলম বুধবার ওই দু'জনের অস্ট্রেলিয়ায় যাওয়ার বিষয়টা নিশ্চিত করেছেন। জানিয়েছেন ঘরোয়া ক্রিকেটে প্রতিশ্র"তির স্বাক্ষর রাখতে পারায় তাদের অস্ট্রেলিয়ায় পাঠানো হচ্ছে। জাতীয় ক্রিকেট লিগে খুলনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর প্রিমিয়ার ক্রিকেট লিগে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের হয়েও ভালো খেলেছেন পেসার রবিউল ইসলাম। আর রনি তালুকদার প্রিমিয়ার লিগের হ্যাটট্টিক শিরোপাজয়ী দল আবাহনীর হয়ে এই মৌসুমে ওপেন করেছেন। বেশি কিছু ভালো ইনিংসও বেরিয়ে এসেছে তার ব্যাট থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৮২৫ঘ.