২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আকমলের সেঞ্চুরিতে পাকিস্তানের সান্ত্বনার জয়

জয় দিয়ে শুরু করা সিরিজটা জয় দিয়েই শেষ করেছে পাকিস্তান। রোববার আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তাদের সান্ত্বনার জয় এনে দিয়েছে উইকেটরক্ষক কামরান আকমলের সেঞ্চুরি। তার অপরাজিত ১১৬ রানে ভর করে বিশ্ব চ্যাম্পিয়নদের সাত উইকেটে হারিয়েছে ইউনিস খানের দল। মাঝের তিন ম্যাচে জিতে সিরিজটা অবশ্য আগেই জিতে নিয়েছে অস্ট্রেলিয়ানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2009, 12:15 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

আবু ধাবি, ৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয় দিয়ে শুরু করা সিরিজটা জয় দিয়েই শেষ করেছে পাকিস্তান। রোববার আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তাদের সান্ত্বনার জয় এনে দিয়েছে উইকেটরক্ষক কামরান আকমলের সেঞ্চুরি। তার অপরাজিত ১১৬ রানে ভর করে বিশ্ব চ্যাম্পিয়নদের সাত উইকেটে হারিয়েছে ইউনিস খানের দল। মাঝের তিন ম্যাচে জিতে সিরিজটা অবশ্য আগেই জিতে নিয়েছে অস্ট্রেলিয়ানরা। টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার পক্ষেও ঠিক ১১৬ রানই করে অপরাজিত ছিলেন ওপেনার শেন ওয়াটসন। সুবাদে ৫০ ওভারে এই সিরিজে সর্বোচ্চ সংগ্রহ, ৪ উইকেটে ২৫০ রান তুলেছিল অস্ট্রেলিয়ানরা। কিন্তু ওয়াটসনের ওই সেঞ্চুরি ম্লান হয়ে গেছে আকমলের ইনিংসটার কারণে। ৪৬ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর মাঠে নেমে ওভার বাকি থাকতেই পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন এই ডানহাতি। চতুর্থ উইকেটে মিসবাহ-উল হকের সঙ্গে ১৯৮ রানের হার না মানা জুটি গড়েছেন তিনি। ১১৫ বলের ইনিংসে ১৩টি বাউন্ডারি মেরেছেন আকমল, আর মিসবাহর ৮১ বলে অপরাজিত ৭৬ রানের ইনিংসটি সাজানো ছিল ১০টি বাউন্ডারিতে। সংক্ষিপ্ত স্কোর অস্ট্রেলিয়া : ৫০ ওভারে ২৫০/৪ (ওয়াটসন ১১৬*, ফার্গুসন ৪১*, হ্যাডিন ৩৬, মাইকেল ক্লার্ক ২৬; আজমল ১/৪০, শোয়েব ১/৪৩, গুল ১/৪৪, মালিক ১/৪৬) পাকিস্তান : ৪৭ ওভারে ২৫৪/৩ (আকমল ১১৬*, মিসবাহ ৭৬*, ইউনিস ২৭; হরিজ ২/৪৪) ফল : পাকিস্তান ৭ উইকেটে জয়ী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮১০ ঘ.