২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা স্পোর্টস ক্লাবের ছায়াতলে ক্রীড়াঙ্গন

মূলত 'সোশ্যাল ক্লাব' হিসেবেই এটির আত্মপ্রকাশ। তবে এর উদ্যোক্তারা সবাই যখন ক্রীড়াঙ্গনের লোক, কাজেই ঢাকা স্পোর্টস ক্লাব (ডিএসসি) খেলাধুলার সঙ্গেও জড়িয়ে থাকবে। এই যেমন চট্টগ্রামে ২ মে থেকে শুরু হতে যাওয়া পোর্ট সিটি লিগে (পিসিএল) তারা ডিএসসি টাইগারস নামে অংশ নিচ্ছে। বৃহষ্পতিবার দুপুরে স্থানীয় এক রেস্তোরায় আয়োজিত ক্লাবটির পরিচিতি সভায় উদ্যোক্তাদের অনেককেই দেখা গেল, যাদের মধ্যে অতীতে নানা কারণে বিভাজন তৈরি হয়েছিল। তবে ঢাকা স্পোর্টস ক্লাবের ব্যানারে তারা আবার এসে দাঁড়িয়েছেন একই ছায়াতলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2009, 04:18 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, ৩০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মূলত 'সোশ্যাল ক্লাব' হিসেবেই এটির আত্মপ্রকাশ। তবে এর উদ্যোক্তারা সবাই যখন ক্রীড়াঙ্গনের লোক, কাজেই ঢাকা স্পোর্টস ক্লাব (ডিএসসি) খেলাধুলার সঙ্গেও জড়িয়ে থাকবে। এই যেমন চট্টগ্রামে ২ মে থেকে শুরু হতে যাওয়া পোর্ট সিটি লিগে (পিসিএল) তারা ডিএসসি টাইগারস নামে অংশ নিচ্ছে। বৃহষ্পতিবার দুপুরে স্থানীয় এক রেস্তোরায় আয়োজিত ক্লাবটির পরিচিতি সভায় উদ্যোক্তাদের অনেককেই দেখা গেল, যাদের মধ্যে অতীতে নানা কারণে বিভাজন তৈরি হয়েছিল। তবে ঢাকা স্পোর্টস ক্লাবের ব্যানারে তারা আবার এসে দাঁড়িয়েছেন একই ছায়াতলে। এখানে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ, জাতীয় দলের সাবেক ওপেনার ও নির্বাচক আতহার আলী খান এবং আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটরা আবারো একীভূত। পিসিএলের নিলামের সময় লক্ষ্মীপুরের ক্লাব বলা হলেও এদিন জানানো হল, এটি পুরোপুরিই ঢাকার দল। এই ক্লাবটা করার পেছনের উদ্দেশ্য জানাতে গিয়ে ফারুক আহমেদ বললেন, "এই ক্লাবটার বয়স একমাসও হয়নি। আমরা সবে রেজিষ্ট্রেশনের প্রক্রিয়ায় গেছি। আমাদের দেশে দেখা যায় অবসরের পর খেলোয়াড়দের মধ্যে যোগাযোগটা আর সেভাবে থাকে না। তাছাড়া বড় কোনো ক্লাবের সদস্য হওয়াটাও বেশ ব্যয়বহুল। তাই আমরা চিন্তা করি এমন একটা কিছু করবো, যেখানে খেলোয়াড়রা তাদের পরিবার নিয়ে এসে সময় কাটাতে পারবেন। লাখ লাখ খেলোয়াড়কে হয়তো আমরা সদস্য করতে পারবো না। তবে জাতীয় পর্যায়ে খেলেছেন এমন সব খেলোয়াড়কেই এই ক্লাবের সদস্য হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।" এই অনুষ্ঠানে পিসিএলে ডিএসসি টাইগার্সের অধিনায়ক হিসেবে রাজিন সালেহ'র নাম ঘোষণা করা হয়। এবং সেই সঙ্গে তাদের জার্সি উন্মোচনও হয়েছে পরিচিতি অনুষ্ঠানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/২২০০ঘ.