২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লীর জয়যাত্রা থামিয়ে দিলেন ইউসুফ পাঠান

গতবারের চ্যাম্পিয়ন হলেও এ মৌসুমে রাজস্থান রয়্যালসকে ঠিক রাজকীয় রূপে দেখা যাচ্ছিল না মোটেই। মঙ্গলবার সেঞ্চুরিয়নে আইপিএলের একমাত্র ম্যাচটিতেও হারের শঙ্কা পেয়ে বসেছিল তাদের। কিন্তু ইউসুফ পাঠানের অপরাজিত হাফসেঞ্চুরিতে শেষ পর্যন্ত সেই শঙ্কা দূর হয়েছে আর সেই সঙ্গে দিল্লী ডেয়ারডেভিলসকে পাঁচ উইকেটে হারিয়ে আইপিএলের দ্বিতীয় আসরে প্রথম হারের স্বাদ উপহার দিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2009, 03:38 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

সেঞ্চুরিয়ন, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গতবারের চ্যাম্পিয়ন হলেও এ মৌসুমে রাজস্থান রয়্যালসকে ঠিক রাজকীয় রূপে দেখা যাচ্ছিল না মোটেই। মঙ্গলবার সেঞ্চুরিয়নে আইপিএলের একমাত্র ম্যাচটিতেও হারের শঙ্কা পেয়ে বসেছিল তাদের। কিন্তু ইউসুফ পাঠানের অপরাজিত হাফসেঞ্চুরিতে শেষ পর্যন্ত সেই শঙ্কা দূর হয়েছে আর সেই সঙ্গে দিল্লী ডেয়ারডেভিলসকে পাঁচ উইকেটে হারিয়ে আইপিএলের দ্বিতীয় আসরে প্রথম হারের স্বাদ উপহার দিয়েছে তারা। ২০ ওভারে দিল্লীর তোলা ৭ উইকেটে ১৪৩ রান তাড়া করতে নেমে এক পর্যায়ে ৬৪ রানেই পাঁচ উইকেট হারিয়ে বসেছিল শেন ওয়ার্নের দল। তবে ইউসুফের ৩০ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস বদলে দিয়েছে সব কিছু। গ্রায়েম স্মিথের সঙ্গে ষষ্ঠ উইকেটে হার না মানা ৮৩ রানের জুটি গড়ে ৯ বল বাকি থাকতেই রাজস্থানকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন তিনি। ৩০ রানে 'জীবন' পাওয়া ইউসুফ পঞ্চাশ পূর্ণ করেছেন মাত্র ২৬ বলে, সব মিলিয়ে ছটি ছক্কা আর তিনটি বাউন্ডারিতে সাজিয়েছেন তার ইনিংসটা। স্মিথ অপরাজিত ছিলেন ৪৪ রান নিয়ে। দিল্লীর পক্ষে লেগস্পিনার অমিত মিশ্র নিয়েছেন রানে তিন উইকেট। এর আগে দিল্লীর ইনিংসটাকে পথ দেখিয়েছে এবি ডিভিলিয়ার্সের হাফসেঞ্চুরি। রানে চার উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে ড্যানিয়েল ভেট্টোরিকে (২৯) নিয়ে ৫৬ রানের জুটি গড়ে এই দক্ষিণ আফ্রিকান আউট হয়েছেন ঠিক ৫০ রান করে। ৪০ বলের ইনিংসে একটি ছক্কা আর পাঁচটি বাউন্ডারি মেরেছেন তিনি। এছাড়া শেষ দিকে মিথুন মানহাসের ১৬ বলে অপরাজিত ২৩ রানও কাজে লেগেছে বেশ। রাজস্থানের পক্ষে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন মুনাফ প্যাটেল। দুটি করে উইকেট পেয়েছেন দিমিত্রি ম্যাসকারেনহাস আর অধিনায়ক শেন ওয়ার্নও। পাঁচ ম্যাচে রাজস্থানের এটা দ্বিতীয় জয়, আর চার ম্যাচে দিল্লীর প্রথম পরাজয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/৯০৭ ঘ.