২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিভিলিয়ার্সের ফিফটিতে দিল্লীর ১৪৩

টস জিতে ব্যাট করতে নেমে বিপদেই পড়ে গিয়েছিল দিল্লী ডেয়ারডেভিলস। প্রথম ১০ ওভারে চার উইকেট হারিয়ে তারা তুলতে পেরেছিল মাত্র ৬৬ রান। কিন্তু দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সের হাফসেঞ্চুরি আর সে সঙ্গে ড্যানিয়েল ভেট্টোরি ও মিথুন মানহাসের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত তাদের সংগ্রহটা একেবারে মন্দ হয়নি। ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান তুলে গতবারের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসকে ১৪৪ রানের টার্গেট দিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2009, 04:24 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

সেঞ্চুরিয়ন, ২৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টস জিতে ব্যাট করতে নেমে বিপদেই পড়ে গিয়েছিল দিল্লী ডেয়ারডেভিলস। প্রথম ১০ ওভারে চার উইকেট হারিয়ে তারা তুলতে পেরেছিল মাত্র ৬৬ রান। কিন্তু দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সের হাফসেঞ্চুরি আর সে সঙ্গে ড্যানিয়েল ভেট্টোরি ও মিথুন মানহাসের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত তাদের সংগ্রহটা একেবারে মন্দ হয়নি। ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান তুলে গতবারের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসকে ১৪৪ রানের টার্গেট দিয়েছে তারা। সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে মঙ্গলবারের এই ম্যাচে দিল্লীকে আসলে পথ দেখিয়েছে পঞ্চম উইকেটে ডিভিলিয়ার্স ও ভেট্টোরির ৫৬ রানের জুটি। ৪০ বলে ৫০ রানের ইনিংসে পাঁচটি বাউন্ডারি আর একটি ছক্কা মেরেছেন ডিভিলিয়ার্স, নিউজিল্যান্ড অধিনায়কের ২৮ বলে ২৯ রানের ইনিংসে ছিল কেবল দুটি বাউন্ডারি। আর শেষ দিকে ১৬ বলে ২৩ রানের অপরাজিত ইনিংসে দুটি বাউন্ডারির সঙ্গে একটি ছক্কাও মেরেছেন মানহাস। সংক্ষিপ্ত স্কোর দিল্লী ডেয়ার ডেভিলস : ২০ ওভারে ১৪৩/৭ (ডিভিলিয়ার্স ৫০, ভেট্টোরি ২৯, মানহাস ২৩*, শেবাগ ১৬; প্যাটেল ২/১৪, ম্যাসকারেনহাস ২/২৮, ওয়ার্ন ২/৩২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২২২৫ ঘ