করাচী, ২৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- ২০১১ বিশ্বকাপ সাংগঠনিক কমিটির সদর দফতর হওয়ার কথা ছিল পাকিস্তানের লাহোরে। কিন্তু গত ৩ মার্চ সেখানেই শ্রীলঙ্কান দলের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে পাকিস্তান থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছে আইসিসি। এই অবস্থায় পরবর্তী করণীয় এবং সদর দফতর কোথায় হবে, এসব বিষয়ে সিদ্ধান্তে পৌছাতে মঙ্গলবার মুম্বাইয়ে সভায় বসছে বিশ্বকাপ সাংগঠনিক কমিটি। আর এই সভার আগেরদিনই এশিয়া থেকে ২০১১ এর বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তুললেন জাভেদ মিয়াঁদাদ।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকায় স
bdnews24