২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তেজনাপূর্ণ ম্যাচে ৯ রানে জিতেছে দিল্লি

টোয়েন্টি-টোয়েন্টি কিংবা আইপিএল যে কারণে জনপ্রিয় তেমন উত্তেজনা এবারের আসলে মিলছে না সেভাবে। বৃহস্পতিবার কিছুটা মিলল। আর তাতে শেষপর্যন্ত চেন্নাই সুপার কিংসকে ৯ রানে হারিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2009, 12:42 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ডারবান, ২৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোয়েন্টি-টোয়েন্টি কিংবা আইপিএল যে কারণে জনপ্রিয় তেমন উত্তেজনা এবারের আসলে মিলছে না সেভাবে। বৃহস্পতিবার কিছুটা মিলল। আর তাতে শেষপর্যন্ত চেন্নাই সুপার কিংসকে ৯ রানে হারিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। ১৯০ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ম্যাথু হেইডেনের ঝড়ে (২৭ বলে ৫৭) চেন্নাই যেভাবে শুরু করেছিল তাতে মনে হচ্ছিল সেটা অর্জন খুবই সম্ভব। ৯.৩ ওভারে ২ উইকেটেই ১০০ রান করে ফেলেছিল তারা। তারপরই অধিনায়ক ধোনি মাত্র ৫ রান করে ফিরে গেলে বড় একটা ধাক্কা খায় তারা। সেটা সামলাতে পারতেন সুরেশ রায়না। কিন্তু ২৭ বলে ৪১ রান করে তিনি ফিরে যাওয়ার পর আর তালটা ধরে রাখতে পারেনি তাদের বাকি ব্যাটসম্যানরা। তাই হার মেনে নিতে হয়েছে ৯ রানে। চেন্নাইয়ের লক্ষীপতি বালাজি ৩ উইকেট নিয়েছেন ১৯ রানে। দক্ষিণ আফ্রিকার মাঠে হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের দ্বিতীয় আসরের খেলা। আর সেই আসরের প্রথম সেঞ্চুরিটি করেছেন একজন দক্ষিণ আফ্রিকান- এ বি ডিভিলিয়ার্স। মাত্র ৫৪ বলে তার অপরাজিত ১০৫ আর সেই সঙ্গে তিলকরতে