২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩১৬ রানে অলআউট বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল

শুরুতে বিপদে পড়লেও শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তিনদিনের ম্যাচের প্রথম দিনটা ভালোই কাটিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে আনামুল হকের ব্যাটিংয়ে ৮২.১ ওভারে অলআউট স্বাগতিকরা করেছে ৩১৬ রান। জবাবে সফরকারীরা দিনশেষে কোনো উইকেট না হারিয়ে তুলেছে ২৮ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2009, 03:25 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, ২২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- শুরুতে বিপদে পড়লেও শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তিনদিনের ম্যাচের প্রথম দিনটা ভালোই কাটিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে আনামুল হকের ব্যাটিংয়ে ৮২.১ ওভারে অলআউট স্বাগতিকরা করেছে ৩১৬ রান। জবাবে সফরকারীরা দিনশেষে কোনো উইকেট না হারিয়ে তুলেছে ২৮ রান। টস জিতে ব্যাটিংয়ে নামার পর স্বাগতিকরা ৫৮ রানেই হারিয়ে ফেলে ৩ উইকেট। সেখান থেকে বিপর্যয় সামলানোয় সৈকত আলী (৩৪), অধিনায়ক মাহমুদুল হাসান (৪৩) ও ইরফান শুক্কুররা (৩৪) গুরুত্বপূর্ণ অবদান রাখলেও দলীয় সর্বোচ্চ ইনিংসটা এসেছে আনামুলের ব্যাট থেকে। ১৩৫ বলে আট চার ও এক ছক্কায় ৮১ রান করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৩০ঘ.