২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়নদের লজ্জা দিল ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স

কোটি টাকার দল গড়েও আইপিএলের প্রথম আসরে সাফল্যের দেখা পায়নি ব্যাঙ্গালোরের রয়্যাল চ্যালেঞ্জার্স। দলের মালিক বিজয় মালিয়ার দুঃখ খানিকটা হলেও কমেছে শনিবার, কারণ ভারতের এই ঘরোয়া টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে তার দল ঘটিয়েছে একটা অঘটন- গতবারের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসকে রীতিমতো লজ্জায় ডুবিয়ে তারা পেয়েছে ৭৫ রানের বড় জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2009, 09:08 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

কেপটাউন, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোটি টাকার দল গড়েও আইপিএলের প্রথম আসরে সাফল্যের দেখা পায়নি ব্যাঙ্গালোরের রয়্যাল চ্যালেঞ্জার্স। দলের মালিক বিজয় মালিয়ার দুঃখ খানিকটা হলেও কমেছে শনিবার, কারণ ভারতের এই ঘরোয়া টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে তার দল ঘটিয়েছে একটা অঘটন- গতবারের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসকে রীতিমতো লজ্জায় ডুবিয়ে তারা পেয়েছে ৭৫ রানের বড় জয়। ব্যাঙ্গালোরের এই জয়ে সবচেয়ে বড় অবদান দুই 'বুড়ো' রাহুল দ্রাবিড় আর অনিল কুম্বলের। ব্যাট হাতে দ্রাবিড়ের ৪৮ বলে ৬৬ রানে ভর করে টস জিতে ব্যাট করতে নামা চ্যালেঞ্জার্সরা ২০ ওভারে তুলেছিল ৮ উইকেটে ১৩৩ রান। জবাব দিতে নেমে কুম্বলের ঘুর্ণিতে মাত্র ৫৮ রানেই গুটিয়ে গেছে শেন ওয়ার্নের দলের ইনিংস। মাত্র ১৫.১ ওভার ব্যাটিং করতে পেরেছে তারা, দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র তিনজন ব্যাটসম্যান। ৩.১ ওভারে মাত্র ৫ রান দিয়ে পাঁচ উইকেট পেয়েছেন কুম্বলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫০৫ ঘ.