ঢাকা, ১৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে ভোটাধিকার আছে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সার্ভিসেস দলগুলোর। এই প্রতিষ্ঠানগুলোকে কাউন্সিলরশিপ দেওয়া হলেও ক্রিকেটে তারা সক্রিয় নয় মোটেই। সেই চিন্তা থেকেই পাবলিক বিশ্ববিদ্যালয় ও সার্ভিসেস ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে বিসিবি'র টুর্নামেন্ট কমিটি।
৩০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য এন্ট্রি আহবান করে অবশ্য প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি। তিনটি সার্ভিসেস দল এবং ২৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়কে আমন্ত্রণ জানানো হলেও শেষপর্যন্ত অংশ নিচ্ছে মাত্র নয়টি দল। এরমধ্যে বিশ্ববিদ্যালয় সাতটি এবং সার্ভিসেস দুটি। দলগুলো হচ্ছে- ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাংলাদেশ পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/২১৩৫ ঘ.
bdnews24