২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাতিলই হয়ে গেল সিসিডিএম কাপ

প্রিমিয়ার ক্রিকেট লিগের সেরা ছয় দলকে নিয়ে সিসিডিএম কাপ আয়োজনের পরিকল্পনা শেষপর্যন্ত মুখ থুবড়ে পড়েছে। তিন দিনের ম্যাচের এই টুর্নামেন্টে খেলতে শুরুতেই অস্বীকৃতি জানিয়েছিল চ্যাম্পিয়ন আবাহনী এবং রানার্সআপ সূর্যতরুণ। তবুও চার দলকে নিয়েই এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয় গত ১১ এপ্রিলের বোর্ডসভায়। কিন্তু বুধবার ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) এক গুরুত্বপূর্ণ সভায় গাজী ট্যাংক ক্রিকেটার্সও তাদের অপরাগতার কথা জানিয়ে দেয়। আশার কথা, তিন দলকে নিয়ে এই টুর্নামেন্ট করার হঠকারী সিদ্ধান্ত না নিয়ে আয়োজক সিসিডিএম এটি বাতিলই করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2009, 04:19 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, ১৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রিমিয়ার ক্রিকেট লিগের সেরা ছয় দলকে নিয়ে সিসিডিএম কাপ আয়োজনের পরিকল্পনা শেষপর্যন্ত মুখ থুবড়ে পড়েছে। তিন দিনের ম্যাচের এই টুর্নামেন্টে খেলতে শুরুতেই অস্বীকৃতি জানিয়েছিল চ্যাম্পিয়ন আবাহনী এবং রানার্সআপ সূর্যতরুণ। তবুও চার দলকে নিয়েই এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয় গত ১১ এপ্রিলের বোর্ডসভায়। কিন্তু বুধবার ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) এক গুরুত্বপূর্ণ সভায় গাজী ট্যাংক ক্রিকেটার্সও তাদের অপরাগতার কথা জানিয়ে দেয়। আশার কথা, তিন দলকে নিয়ে এই টুর্নামেন্ট করার হঠকারী সিদ্ধান্ত না নিয়ে আয়োজক সিসিডিএম এটি বাতিলই করে দিয়েছে। সিসিডিএম চেয়ারম্যান জিএস হাসান তামিম অবশ্য 'বাতিল হয়ে গেছে' বলতে একদমই রাজি নন। আগামী ক্রিকেট মৌসুমের শুরুতে সিসিডিএম কাপ আয়োজনের ইচ্ছের কথা জানিয়ে বললেন, "বাতিল নয়, আমি বলবো এটি স্থগিত করা হয়েছে। এই মৌসুমের ক্যালেন্ডারে এই টুর্নামেন্টটি অন্তর্ভূক্ত ছিল। এজন্যই এটি যে করেই হোক আয়োজন করতে চেয়েছিলাম আমরা। কিন্তু ক্রিকেটার সংকটের কথা বলে বেশ কয়েকটা দল সরে পড়ায় আমাদের পিছিয়েই যেতে হল। বাজেট যেহেতু আছেই, তাই আগামী মৌসুমের শুরুতেই আয়োজনের ইচ্ছে আমাদের।" শুরুতে সিসিডিএম কাপ আয়োজনের জন্য ৫৮ লাখ টাকা বাজেট ধরা হয়েছিল। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সরে পড়ার পরও এটি আয়োজনের ধনুকভাঙ্গা পণ নিয়ে তাই প্রশ্ন উঠেছিল। ১১ এপ্রিলের বোর্ডসভায় এটি আয়োজনের অনুমোদন দেওয়া হলেও বাজেট কমিয়ে আনতে বলা হয়। বাজেট ১০ লাখে নামিয়ে আনার পরও তা আয়োজনে বুধবার বাঁধা হয়ে দাঁড়ায় গাজী ট্যাংক। আর অংশ নিতে চাওয়া দিন দল মোহামেডান, বিমান এবং পারটেক্সের দাবিও মেনে নিতে অপারগতা জানায় সিসিডিএম। তারা ক্লাবগুলোকে দেড় লাখ টাকা করে পার্টিসিপেশন ফি দিতে চেয়েছিল। কিন্তু ওই তিন ক্লাবের দাবি ছিল পাঁচ লাখ টাকা। এসব কারণে শেষপর্যন্ত আর সিসিডিএম কাপ হচ্ছেই না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২১৫ঘ.