মুম্বাই, ৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইপিএল-এর দ্বিতীয় আসরেও দেখা যাবে না প্রধান আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোকে। কারণ, সংবাদ সংস্থাগুলো আইপিএল কর্তৃপক্ষের মিডিয়া নির্দেশনা নিয়ে ভীষণ অসন্তুষ্ট।
সংবাদ এবং ছবি সরবরাহ করার জন্য একটি ওয়েবসাইটের সঙ্গে আইপিএল চুক্তিবদ্ধ। এবং নিয়ম পরিবর্তন করে অন্য কোনো ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে ছবি বা খবর সরবরাহ করতে রাজি নন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি। তাদেরকে এই নিয়ম পরিবর্তন করার অনুরোধ জানিয়েছিল রয়টার্স, এপি, এএফপি ও গেটি ইমেজেস-এর প্রতিনিধিত্ব করা 'দ্য নিউজ মিডিয়া কোয়ালিশন'। কিন্তু আইপিএল কর্তৃপক্ষ সেই অনুরোধে কর্ণপাত না করায় ১৮ এপ্রিল থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টটা 'বয়কট' করারই সিদ্ধান্ত নিয়েছে বার্তাসংস্থাগুলো।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/
bdnews24