২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান দলে রাজ্জাক-নাভিদ-নাজির, ইংল্যান্ড দলে নেই স্ট্রাউস

টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দরজা খুলছে আব্দুল রাজ্জাক, রানা নাভিদ-উল হাসান আর ইমরান নাজিরদের। কিন্তু নিজের দেশের মাঠে এই বিশ্বকাপে খেলা হচ্ছে না ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের। অনুমোদনবিহিন ইন্ডিয়ান ক্রিকেট লিগ আইসিএলে খেলার কারণে এতদিন নিষিদ্ধ থাকা রাজ্জাকদের এই বিশ্বকাপের প্রাথমিক দলে নিয়েছে পাকিস্তান, অন্য দিকে শনিবার ঘোষিত ইংল্যান্ডের প্রাথমিক দলে জায়গা হয়নি স্ট্রাউসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 10:35 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, ৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দরজা খুলছে আব্দুল রাজ্জাক, রানা নাভিদ-উল হাসান আর ইমরান নাজিরদের। কিন্তু নিজের দেশের মাঠে এই বিশ্বকাপে খেলা হচ্ছে না ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের। অনুমোদনবিহিন ইন্ডিয়ান ক্রিকেট লিগ আইসিএলে খেলার কারণে এতদিন নিষিদ্ধ থাকা রাজ্জাকদের এই বিশ্বকাপের প্রাথমিক দলে নিয়েছে পাকিস্তান, অন্য দিকে শনিবার ঘোষিত ইংল্যান্ডের প্রাথমিক দলে জায়গা হয়নি স্ট্রাউসের। ৩০ জনের দল ঘোষণা করলেও অধিনায়কের নাম ঘোষণা করেনি ইংলিশরা। আর নিউজিল্যান্ড এক কাঠি এগিয়ে রোববার ঘোষণা করে দিয়েছে আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল। আইসিএলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় রাজ্জাক, নাভিদ ও ইমরান নাজিরসহ মোট ১৭জন ক্রিকেটারকে নিষিদ্ধ করেছিল পিসিবি। স