২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গম্ভীরের সেঞ্চুরিতে রানের পাহাড়ে ভারত

গৌতম গম্ভীরের সেঞ্চুরিতে ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের সামনে রীতিমতো রানের পাহাড় দাঁড় করিয়েছে ভারত। তিন টেস্টের সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩৪৯ রান তুলেছে সফরকারীরা, প্রথম ইনিংসে ১৮২ রানে এগিয়ে থাকায় সব মিলিয়ে এখন ৫৩১ রানে এগিয়ে রয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2009, 09:50 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ওয়েলিংটন, ৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৌতম গম্ভীরের সেঞ্চুরিতে ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের সামনে রীতিমতো রানের পাহাড় দাঁড় করিয়েছে ভারত। তিন টেস্টের সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩৪৯ রান তুলেছে সফরকারীরা, প্রথম ইনিংসে ১৮২ রানে এগিয়ে থাকায় সব মিলিয়ে এখন ৫৩১ রানে এগিয়ে রয়েছে তারা। এই টেস্টে না হারলেই ১৯৬৮ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে মহেন্দ্র সিং ধোনির দল। প্রথম টেস্টে ১০ উইকেটের জয় পাওয়ায় সিরিজে ১-০ ম্যাচে এগিয়ে রয়েছে তারা। দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ গড়ে উঠেছে মূলত গম্ভীরের সঙ্গে রাহুল দ্রাবিড় আর ভেঙ্কটসাই লক্ষ্মণের দুটি জুটিতে ভর করে। ২৫৭ বলে ১৬টি বাউন্ডারি আর দুটি ছক্কায় সাজানো ১৬৭ রানের ইনিংসটি খেলার পথে দ্বিতীয় উইকেটে দ্রাবিড়কে (৬০) নিয়ে ১৭০ আর পঞ্চম উইকেটে লক্ষ্মণকে (৬১) নিয়ে ১০৬ রানের জুটি গড়েছেন এই ওপেনার। নিউজিল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন ইয়ান ও'ব্রায়েন আর অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। স্কোর ভারত : ৩৭৯ ও ৩৪৯/৫ (শেবাগ ১২, গম্ভীর ১৬৭, দ্রাবিড় ৬০, টেন্ডুলকার ৯. লক্ষ্মণ ৬১, যুবরাজ ১৫*, ধোনি ১৬*; ও'ব্রায়েন ২/৭৭, ভেট্টোরি ২/৮৮, মার্টিন ১/৫০) নিউজিল্যান্ড ১ম ইনিংস : ১৯৭ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৩৩৯ ঘ.