২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে প্রদর্শনী ক্রিকেট

প্রতি বছরই বিশেষ বিশেষ জাতীয় দিবসে প্রদর্শনী ম্যাচের আয়োজন করে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার স্বাধীনতা দিবসেও এর ব্যতিক্রম ঘটছে না। বৃহষ্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রদর্শনী ম্যাচটিতে মার্শাল আইয়ুবের নেতৃত্বাধীন জিপি-বিসিবি একাডেমী দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের। চলতি প্রিমিয়ার ক্রিকেট লিগের ব্যক্তিগত সর্বোচ্চ ১৬৯ রানের ইনিংস খেলা মোহাম্মদ মিথুনকে করা হয়েছে যুব দলটির অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 03:25 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, ২৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রতি বছরই বিশেষ বিশেষ জাতীয় দিবসে প্রদর্শনী ম্যাচের আয়োজন করে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার স্বাধীনতা দিবসেও এর ব্যতিক্রম ঘটছে না। বৃহষ্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রদর্শনী ম্যাচটিতে মার্শাল আইয়ুবের নেতৃত্বাধীন জিপি-বিসিবি একাডেমী দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের। চলতি প্রিমিয়ার ক্রিকেট লিগের ব্যক্তিগত সর্বোচ্চ ১৬৯ রানের ইনিংস খেলা মোহাম্মদ মিথুনকে করা হয়েছে যুব দলটির অধিনায়ক। ৫০ ওভারের এই ম্যাচটি সকাল নয়টায় শুরু হবে। এই ম্যাচের প্রধান অতিথি বিসিবির সাবেক সাধারণ সম্পাদক রাইসউদ্দিন আহমেদ। জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমী : মার্শাল আইয়ুব (অধিনায়ক), শামসুর রহমান শুভ (সহ-অধিনায়ক), জহুরুল ইসলাম, ফরহাদ হোসেন, নাসিরুদ্দিন ফারুক, নাদীফ চৌধুরী, সগীর হোসেন পাভেল (উইকেটকিপার), রবিউল ইসলাম, মোহাম্মদ আজিম, সাজিদুল ইসলাম, আরাফাত সালাউদ্দিন, সোহরাওয়ার্দী শুভ, আরাফাত সানি এবং নাবিল সামাদ। অফিশিয়াল : খালেদ মাহমুদ (টিম অপারেশন্স ম্যানেজার), রুয়ান কালপাগে (একাডেমী হেড কোচ), বায়েজিদুল ইসলাম ( ফিজিও/ফিটনেস ট্রেনার), মোহাম্মদ সালাউদ্দিন (কম্পিউটার অ্যানালিস্ট) এবং চম্পকা রামানায়েকে (জাতীয় পেস বোলিং কোচ)। বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল : মোহাম্মদ মিথুন (অধিনায়ক/উইকেটকিপার), সৈকত আলী, অমিত মজুমদার, আসিফ আহমেদ রাতুল, নাসির হোসেন, সাব্বির আহমেদ রুম্মান, নুর হোসেন মুন্না, আরিফুল হক, শেখর আহমেদ, আলাউদ্দিন বাবু, দেওয়ান সাব্বির, কামরুল ইসলাম রাব্বি, তাসামুল হক রুবেল, তাইবুর রহমান পারভেজ এবং আনামুল হক বিজয়। অফিশিয়াল : তানজীব আহসান সাদ (টিম অপারেশন্স ম্যানেজার), মিনহাজুল আবেদীন নান্নু (অনুর্ধ্ব-১৯ দলের হেড কোচ), জালাল আহমেদ চৌধুরী (টেকনিক্যাল উপদেষ্টা), মিজানুর রহমান বাবুল (সহকারী কোচ/কম্পিউটার অ্যানালিস্ট), তুষার কান্তি হাওলাদার (ফিটনেস ট্রেনার) এবং আজমল আহমেদ (ফিজিও)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫০ঘ.