২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার অভিযোগে ইজাজ আহমেদ গ্রেপ্তার

পাকিস্তান ক্রিকেট দলের ফিল্ডিং কোচ ও সাবেক টেস্ট ক্রিকেটার ইজাজ আহমেদকে বৃহস্পতিবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2009, 05:15 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

করাচি, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান ক্রিকেট দলের ফিল্ডিং কোচ ও সাবেক টেস্ট ক্রিকেটার ইজাজ আহমেদকে বৃহস্পতিবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। লাহোরের গুলবার্গ থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, জমি কেনা-বেচার সঙ্গে জড়িত দুজন ডিলারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাকে। ওই ব্যবসায়ীদের তিনি চেকের মাধ্যমে ১ কোটি ১০ লাখ রুপি দিয়েছিলেন, কিন্তু ব্যাংকে প্রত্যাখ্যাত হয়েছে সেই চেক। ইজাজের আত্মীয়, পাকিস্তানের সাবেক অধিনায়ক সেলিম মালিক অবশ্য দাবি করেছেন ইজাজ কোনো অপরাধ করেননি, "আসল ব্যাপার হলো ওই জমি-ব্যবসায়ীদের কাছে উল্টো ইজাজই টাকা পাবেন, তার সেটা ঢাকতে মিথ্যে মামলা করেছেন ওরা।" পাকিস্তানের পক্ষে ৬০টি টেস্ট ও ২৫০টি ওয়ানডে খেলা ইজাজ কয়েক মাস আগে জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২৩০০ ঘ.