ঢাকা, ১৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- গাজী ট্যাঙ্ককে হারিয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগ নিশ্চিত করেছে মোহামেডান। মঙ্গলবার ফতুল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে মোহামেডান জিতেছে ১৭৪ রানে।
প্রথমে ব্যাট করতে নেমে মোহামেডান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রানে। দলের পক্ষে নাদিমউদ্দিন মিন্টু সর্বোচ্চ ৬৫ রান করেন, জয়াসুরিয়া করেছেন ৩১। জবাব দিতে নেমে গাজী ট্যাঙ্ক মাত্র ১৯.৫ ওভারে ওভারে ৫৩ রানে অলআউট হয়ে যায়। জাতীয় দলের অধিনায়ক আশরাফুল করেছেন ৬ এবং এটা দলের দ্বিতীয় সর্বোচ্চ রান! এতেই বোঝা যায় কী করুণ হাল গাজীর ব্যাটিংয়ের। উল্লেখযোগ্য আরেকটি তথ্য দলের কেউই দু অংকের ঘরে যেতে পারেননি।
মোহামেডানের ৩ বোলার সাজিদুল ইসলাম, তারেক আজিজ এবং সোহরাওয়ার্দী শুভ নিয়েছেন ৩ উইকেট। এর মধ্যে ধস নামানোতে নেতৃত্ব দেয়ার জন্য সাজিদুল হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৬২৫ঘ.
bdnews24