২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান

প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ১০ উইকেটে হেরেছিল পাকিস্তান। সেই ধাক্কা সামলে উঠে মহিলা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে পাকিস্তানের মেয়েরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2009, 08:04 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

মেলবোর্ন, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ১০ উইকেটে হেরেছিল পাকিস্তান। সেই ধাক্কা সামলে উঠে মহিলা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে পাকিস্তানের মেয়েরা। ক্যানবেরার ম্যানুকা ওভালে সোমবারের এই ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৭ রানে হারিয়েছে তারা। টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান ৫০ ওভারে ৭ উইকেটে ১৬১ রান তুলেছিল। জবাব দিতে নেমে ৩৯.৪ ওভারে ১০৪ রানে অলআউট হয়ে গেছে শ্রীলঙ্কার মেয়েরা। প্রথম ম্যাচেও ইংল্যান্ডের কাছে হেরেছিল শ্রীলঙ্কা। মঙ্গলবার এই টুর্নামেন্টের তিনটি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার, ইংল্যান্ড ভারতের এবং ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪০২ ঘ.