২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলে খেলবেন না পিটারসেন?

আইপিএলের নিলামে সবচেয়ে বেশি দামে বিকোনো তারকা কেভিন পিটারসেন শেষ পর্যন্ত খেলবেনই না ভারতের এই ঘরোয়া টোয়েন্টি- টোয়েন্টি টুর্নামেন্টে! এমন একটা সম্ভাবনা জেগেছে, কারণ লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার পর সাবেক ইংল্যান্ড অধিনায়ক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 02:39 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

মেলবোর্ন, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইপিএলের নিলামে সবচেয়ে বেশি দামে বিকোনো তারকা কেভিন পিটারসেন শেষ পর্যন্ত খেলবেনই না ভারতের এই ঘরোয়া টোয়েন্টি- টোয়েন্টি টুর্নামেন্টে! এমন একটা সম্ভাবনা জেগেছে, কারণ লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার পর সাবেক ইংল্যান্ড অধিনায়ক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন। লন্ডনের সাপ্তাহিক নিউজ অফ দ্য ওয়ার্ল্ড রোববার জানিয়েছে এই খবর। এখনো অবশ্য সিদ্ধান্তটা নিয়ে ফেলেননি তিনি, তবে বলেছেন, "এ নিয়ে যতো বেশি সম্ভব মানুষের সঙ্গে আলোচনা করে দেখবো আমি। তবে যদি মনে হয় যাওয়া উচিত হবে না, তাহলে আমি যাবো না।" নিলামে সাড়ে ১৫ লাখ ডলারে এই হার্ড হিটিং ব্যাটসম্যানকে কিনেছিল বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স। এদিকে আইসিসির প্রধান নির্বাহী হারুন লোরগাত বলেছেন, লাহোরের ওই ঘটনার পর পৃথিবীর কোনো জায়গাই আর খেলোয়াড়দের জন্য নিরাপদ নয়। রোববার সিডনিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, "আমার মনে হয় বিশ্বের যে কোনো জায়গাই টার্গেট হতে পারে। প্রশ্ন হলো কোন জায়গা কতোটা বিপজ্জনক, আর আমরা আমাদের সব ভেন্যুর নিরাপত্তাই খতিয়ে দেখবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০১০ ঘ.