২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত

পাঁচ ম্যাচ পর শচীন টেন্ডুলকারের ফিফটি আর বীরেন্দর শেবাগের ঝড়ো ইনিংস ইঙ্গিত দিচ্ছিল ভারতের বড় সংগ্রহের। কিন্তু বৃষ্টি ধুয়ে-মুছে দিয়েছে সবকিছু। শুক্রবার বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে। সে সময় ২৮.৪ ওভারে ৪ উইকেটে ১৮৮ রান নিয়ে বেশ স্বস্তিকর জায়গাতেই ছিল টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2009, 11:05 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ওয়েলিংটন, ৬ মার্চ ( বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- পাঁচ ম্যাচ পর শচীন টেন্ডুলকারের ফিফটি আর বীরেন্দর শেবাগের ঝড়ো ইনিংস ইঙ্গিত দিচ্ছিল ভারতের বড় সংগ্রহের। কিন্তু বৃষ্টি ধুয়ে-মুছে দিয়েছে সবকিছু। শুক্রবার বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে। সে সময় ২৮.৪ ওভারে ৪ উইকেটে ১৮৮ রান নিয়ে বেশ স্বস্তিকর জায়গাতেই ছিল টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া ভারত। চার-চার বার বৃষ্টি হানা দেয়া ম্যাচটিতে শেবাগের সৌজন্যে দারুণ সূচনা পেয়েছিল 'টিম ইন্ডিয়া'। মাত্র ৩২ বলে ফিফটি করা শেবাগকে ফিরিয়ে নিউজিল্যান্ডকে ব্রেক থ্রু এনে দেন ইয়ান বাটলার। ৩৬ বলে ৯ বাউন্ডারি ও এক ছক্কায় ৫৪ রান --- পরিসংখ্যানেই পরিষ্কার শুক্রবার ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে কতটা বিধ্বংসী ছিলেন 'বীরু'। আর তাই ত্রয়োদশ ওভারেই ৭৬ রান এসে গেছে ভারতের উদ্বোধনী জুটিতে। টেন্ডুলকারের ব্যাটও কম যন্ত্রণা দেয়নি কিউই বোলারদের। ৬৯ বলে ৬১ রান করে ড্যানিয়েল ভেট্টোরির বলে এলবিডব্লুর ফাঁদে পড়েছেন ওয়ানডের সফলতম ব্যাটসম্যান। ওয়ানডেতে এটা তার ৯১তম ফিফটি। টেন্ডুলকারের বিদায়ের সময় ভারতের স্কোর ছিল ২ উইকেটে ১৩৯। দলীয় সংগ্রহে আর তিন রান যোগ হতেই যুবরাজ সিং (০) আউট! এরপর মহেন্দ্র ধোনির সঙ্গে জুটি বেঁধে দলকে ১৬৬ রানে নিয়ে যাওয়ার পর ফিরতে হয়েছে গৌতম গম্ভীরকে (৩০)। এরই ফাঁকে-ফাঁকে তিন বার বৃষ্টি এসে ম্যাচটাকে নামিয়ে এনেছে ৩৪ ওভারে। কিন্তু শেষ রক্ষা হয়নি। ২৯তম ওভারের সময় চতুর্থ বারের বৃষ্টি নেমে শেষ করে দিয়েছে সমস্ত উত্তেজনা। সে সময় ধোনি ২৩ ও সুরেশ রায়না ১৩ রানে অপরাজিত ছিলেন। মঙ্গলবার নেপিয়ারে অনুষ্ঠিত বৃষ্টিবিঘি