২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএল বিতর্কের সমাধান হলো না

ভারতের বিদ্রোহী ক্রিকেট লিগ আইসিএলকে এখনই অনুমোদন দিতে পারছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার জোহানেসবার্গে এ নিয়ে আইসিসির উদ্যোগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আইসিএল কর্তাদের ত্রিপাক্ষিক বৈঠক শেষ হয়েছে কোনো সমাধান ছাড়াই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2009, 09:55 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

নয়াদিল্লী, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের বিদ্রোহী ক্রিকেট লিগ আইসিএলকে এখনই অনুমোদন দিতে পারছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার জোহানেসবার্গে এ নিয়ে আইসিসির উদ্যোগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আইসিএল কর্তাদের ত্রিপাক্ষিক বৈঠক শেষ হয়েছে কোনো সমাধান ছাড়াই। তিনঘণ্টার এই বৈঠক ব্যর্থ হওয়ায় হতাশা প্রকাশ করেছেন আইসিসির সভাপতি ডেভিড মরগ্যান। "এই বৈঠকে সদিচ্ছা নিয়ে অংশগ্রহণ করায় সকল পক্ষের কাছে আমি কৃতজ্ঞ। বৈঠকটা হৃদ্যতাপূর্ণ পরিবেশেই হয়েছে, তবে দুঃখের বিষয় আমরা এ থেকে কোনো সফল সমাধানে পৌঁছাতে পারিনি"