কলম্বো, ১১ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলঙ্কার অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন মাহেলা জয়াবর্ধনে। এ মাসের শেষ দিকেই পাকিস্তান সফরে যাবে শ্রীলঙ্কা, দুই টেস্টের ঐ সিরিজ শেষেই দায়িত্ব ছেড়ে দেবেন ৩১বছর বয়সী শ্রীলঙ্কান অধিনায়ক।
''শ্রীলঙ্কা দলের বৃহত্তর স্বার্থে আমি পাকিস্তান সফরের পর আমি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছি''-- বুধবার নির্বাচকদের সঙ্গে মিটিংয়ের পর বলেছেন গত ৩ বছর ধরে দলকে নেতৃত্ব দেয়া জয়াবর্ধনে। কারণ হিসেবে যেটা বলছেন সেটা এরকম,''এই বিষয়টা নিয়ে আমি বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম। আসলে আমি মনে করি আমার যে উত্তরসূরী হবে সে যেন ২০১১ বিশ্বকাপে নিজের পরিকল্পনা কাজে লাগাতে অন্তত ১৮ মাস সময় পায়।তাই সব ভেবে আমার মনে হয়েছে আমার সরে দাঁড়ানোর সময় হয়েছে।''
শ্রীলঙ্কা মাত্রই ভারতের সঙ্গে সিরিজে প্রায় হোয়াইটওয়াশ হয়েছে। তাছাড়া গত কয়েক মাস ধরে তার ব্যাটে রান ছিল না একদম। কিন্তু এটা তার অধিনায়কত্বের সামগ্রিক ছবি নয়। তার অধিনায়কত্বে শ্রীলঙ্কা শতকরা ৬৩ ভাগ জিতেছে, যা শ্রীলঙ্কান ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। ওয়ানডের ক্ষেত্রে পরিমাণটা ৫৭ শতাংশ। ২০০৬ সালে তিনি আইসিসি তাকে 'ক্যাপ্টেন অফ দি ইয়ার' এর সম্মান পান।
জয়াবর্ধনের সহকারী কুমারা সাঙ্গাকারাকেই ভাবা হচ্ছে পরবর্তী শ্রীলঙ্কান অধিনায়ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/২১১৮ ঘ.
bdnews24