২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসি ভাইরা জেতালেন অস্ট্রেলিয়াকে

বড় ভাই মাইকেল হাসি ৭৫ রানে অপরাজিত। তার চেয়ে দু বছরের ছোট ডেভিড হাসি ৪ রান বেশি করে হয়েছেন ম্যাচের সেরা। চতুর্থ উইকেট জুটিতে দুজনের অবদান মূল্যবান ১১৫ রান। মঙ্গলবার অ্যাডিলেড ওভাল আক্ষরিক অর্থেই হয়ে উঠেছে হাসি-ময়। আর সেজন্যই চতুর্থ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে সহজেই ৬ উইকেটে হারিয়ে ৫ ম্যাচ সিরিজে ২-২ সমতায় ফিরেছে প্রথম দুই ম্যাচে হেরে যাওয়া অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2009, 12:36 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

অ্যাডিলেড, ১০ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় ভাই মাইকেল হাসি ৭৫ রানে অপরাজিত। তার চেয়ে দু বছরের ছোট ডেভিড হাসি ৪ রান বেশি করে হয়েছেন ম্যাচের সেরা। চতুর্থ উইকেট জুটিতে দুজনের অবদান মূল্যবান ১১৫ রান। মঙ্গলবার অ্যাডিলেড ওভাল আক্ষরিক অর্থেই হয়ে উঠেছে হাসি-ময়। আর সেজন্যই চতুর্থ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে সহজেই ৬ উইকেটে হারিয়ে ৫ ম্যাচ সিরিজে ২-২ সমতায় ফিরেছে প্রথম দুই ম্যাচে হেরে যাওয়া অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া নিউজিল্যান্ডের শুরুটা অবশ্য খারাপ হয়নি। তবে ব্রেন্ডন ম্যাককালাম (৩৩) ও মার্টিন গাপটিলের (৪৫) উদ্বোধনী জুটিতে ৬৯ রান উঠলেও ৮৬ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপের মধ্যে পড়ে যায় তারা। কিন্তু রস টেলরের ৭৬, আগের ম্যাচে সেঞ্চুরি করা গ্র্যান্ট এলিয়টের ২৬ এবং শেষ দিকে কাইল মিলসের ২৩ রানের যোগফলে ৮ উইকেটে ২৪৪ রানের সম্মানজনক সংগ্রহ গড়তে পেরেছে কিউইরা। জবাব দিতে নেমে ১০১ রানে ৩ উইকেট হারিয়ে আরেকটি পরাজয়ের শঙ্কায় পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। আউট হওয়া তিন ব্যাটসম্যানের মধ্যে ছিলেন তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করে দলকে জয় এনে দেয়া ব্র্যাড হ্যাডিনও (৪৩)। তবে হাসি ভাইদের শতরানের জুটি সব দুশ্চিন্তা দূর করে দিয়েছে পন্টিংয়ের দলের। ইয়ান ও'ব্রায়েন ডেভিড হাসিকে বোল্ড করে জুটিটা ভাঙ্গলেও হাসিদের বড় ভাইকে আউট করতে পারেননি নিউজিল্যান্ডের কোনো বোলার। মিলসকে মিডঅন দিয়ে ছক্কা মেরে মাইকেল হাসি ম্যাচের সমাপ্তি টানার সময় ১০ বল হাতে ছিল অস্ট্রেলিয়ার। 'সিনিয়র' হাসির ৭১ বলের ইনিংসটা গড়ে উঠেছে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায়। ছক্কা মারতে না পারলেও ডেভিড হাসির ৯৬ বলে ৭৯ রানের ইনিংসে বাউন্ডারির সংখ্যা ৬টি। শুক্রবার সিরিজ-নির্ধারণী পঞ্চম ও শেষ ম্যাচটি হবে ব্রিসবেনে। ক্রিকইনফোর সহায়তায় সংক্ষিপ্ত স্কোর : নিউজিল্যান্ড : ৫০ ওভারে ২৪৪/৮ (ম্যাককালাম ৩৩, গাপটিল ৪৫, ফুলটন ৫, টেলর ৭৬, এলিয়ট ২৬, কামিং ০, ব্র"ম ১১, মিলস ২৩, ভেট্টোরি ৬*, সাউদি ৭*, অতিরিক্ত ১২; ব্র্যাকেন ১/৫১, হিলফেনহস ১/৫৬, জনসন ৩/৫১, হোপস ২/৩৭, ক্লার্ক ১/২৩, হোয়াইট ০/২৪) অস্ট্রেলিয়া : ৪৮.২ ওভারে ২৪৭/৪ (হ্যাডিন ৪৩, ক্লার্ক ১৪, পন্টিং ১৫, ডেভিড হাসি ৭৯, মাইকেল হাসি ৭৫*, ফার্গুসন ১৩*, অতিরিক্ত ৮; মিলস ০/৩০, সাউদি ১/৬১, ও'ব্রায়েন ২/৫৪, ভেট্টোরি ০/৫৪, এলিয়ট ০/৪৭) ফল : অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী ম্যান অব দ্য ম্যাচ : ডেভিড হাসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসএইচ/১৮৪০ ঘ.