২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিনে জিতেছে পারটেক্স এবং সূর্যতরুণ

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের দ্বিতীয় দিনে টাই এর মতো ঘটনা ঘটেনি, তবে ঘটতে পারত। বিকেএসপিকে যে ম্যাচটিতে ১ উইকেটে হারিয়েছে পারটেক্স সেটাতে টাইয়ের নাটকীয়তাই ছিল। শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি ছাড়া এদিন খেলা হয়েছে আরেকটি। বিকেএসপিতে অনুষ্ঠিত এই ম্যাচটিতে সূর্যতরুণ ২৮ রানে হারিয়েছে ভিক্টোরিয়াকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2009, 03:26 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের দ্বিতীয় দিনে টাই এর মতো ঘটনা ঘটেনি, তবে ঘটতে পারত। বিকেএসপিকে যে ম্যাচটিতে ১ উইকেটে হারিয়েছে পারটেক্স সেটাতে টাইয়ের নাটকীয়তাই ছিল। শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি ছাড়া এদিন খেলা হয়েছে আরেকটি। বিকেএসপিতে অনুষ্ঠিত এই ম্যাচটিতে সূর্যতরুণ ২৮ রানে হারিয়েছে ভিক্টোরিয়াকে। শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২১৭ রান করে বিকেএসপি। দলের পক্ষে তানভীর হায়দার সর্বোচ্চ ৬৭ রান করেন। অন্য দুই উল্লেখযোগ্য স্কোরার জাবিদ হোসেন (৪৭) এবং সৈকত আলী (৪০)। পারটেক্সের মোহাম্মদ আজিম ৫৬ রানে নেন ২ উইকেট। পারটেক্স তাদের লক্ষ্যে পৌঁছায় ৩ বল বাকি থাকতে এবং উইকেটে তখন শেষ জুটি। ২১৫ রানে নবম উইকেট পড়ার পর অবস্থা এমন ছিল যে তখন আরেকটি উইকেট পড়লেই পারটেক্স হেরে যায়। কিন্তু দলের সর্বোচ্চ স্কোরার রেজাউল হক সেটা হতে দেননি। দলকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন অপরাজিত ৪৪ রান করা এই ব্যাটসম্যান। দলের পক্ষে দুই ওপেনার মেহরাব হোসেন এবং ওয়াসিউর রহমান করেন যথাক্রমে ৩৩ ও ৩২ রান। বিকেএসপিতে সূর্যতরুণ প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে করেছিল ১৯৬ রান। ভারতীয় সন্দ্বীপ শর্মার ৫৫'র সঙ্গে হান্নান সরকারের ৫২ রান তাদের মোট রানকে নিয়ে যায় দুশোর কাছাকাছি। ভিক্টোরিয়ার আকিল আরশাদ ৪৫ রানে নিয়েছেন ৩ উইকেট। শরীফুল্লাহ ও আরাফাত সালাউদ্দিন দুটো করে উইকেট নিয়েছেন যথাক্রমে ২০ ও ২৫ রানে। ভিক্টোরিয়ার জবাবটা শেষ হয়ে যায় ১৬৮ রানে। এক আরাফাত সালাউদ্দিন ছাড়া আর কেউ-ই দাঁড়াতে পারেননি সেভাবে। আরাফাত সাব্বিরের বলে অলআউট হওয়ার আগে তিনি করেছেন ৪২ রান। সূর্যতরুণের সাব্বির, সজীব এবং সানাউল নেন দুটো করে উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/২১২০ঘ.