২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা

শেষ ম্যাচে শান্ত্বনার জয় পেয়েছে শ্রীলঙ্কা। তাতে অন্তত নিজের মাঠে হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা পেয়েছে মাহলো জয়াবর্ধনের দল। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে তারা ভারতকে ৬৮ রানে হারিয়ে সিরিজ শেষ করেছে ১-৪ ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 12:57 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

কলম্বো, ৮ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- শেষ ম্যাচে শান্ত্বনার জয় পেয়েছে শ্রীলঙ্কা। তাতে অন্তত নিজের মাঠে হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা পেয়েছে মাহলো জয়াবর্ধনের দল। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে তারা ভারতকে ৬৮ রানে হারিয়ে সিরিজ শেষ করেছে ১-৪ ব্যবধানে। জয়াবর্ধনের বিপক্ষে ধোনির টস জেতাটা প্রায় নিয়মের অংশ হয়ে গিয়েছিল গত কিছুদিন। সেই নিয়মের ব্যত্যয় হলো রোববার, যখন টসটা জিতে নিলেন জয়াবর্ধনে। আর টস জিতে ব্যাট না করার কারণ নেই। প্রথমে ব্যাট করতে নেমে তারা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩২০ রান করেই মোটামুটি নিশ্চিত করে ফেলে হোয়াইটওয়াশ এড়ানো। ৬৬ রানে জয়াসুরিয়ার বিদায়ের পর দিলশান-সাঙ্গাকারার জুটিটা তৈরি করে তিনশোর পথ। ২০৯ রানে বিচ্ছিন্ন হওয়ার আগে তারা তুলেছেন ১৪৩ রান। সাঙ্গাকারা আউট হয়েছেন ৮৪ বলে ৮০ রান করে। দিলশান তখনও ছিলেন এবং মনে হচ্ছিল সেঞ্চুরি পেতে এমন কিছু অসুবিধা হবে না। কিন্তু ৯৭ রানে রান আউট হয়ে ফিরে যান তিনি। ১১৭ বলে খেলা এই ইনিংসে বাউন্ডারি ছিল ৯টি। এরপর দরকার ছিল এই ধারাটা ধরে রাখা। বাকি ব্যাটসম্যানরা সেই কাজটা ঠিকঠাক করাতে ৫০ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৩২০। ভারতের এই দলের কাছে তিনশো এমন কিছু ব্যাপার নয়, এই সিরিজেই তারা একাধিকবার সেটা করেছে, কিন্তু আগে ব্যাট করে করা আর চেজ করতে গিয়ে করার মধ্যে তফাত আছে কিছু। আর তাছাড়া শ্রীলঙ্কাও মান বাঁচানোর জন্য এমন মরিয়া ছিল যে শুরুতেই কামড় বসান তাদের পেসাররা। ফল, ৯ রানের মধ্যেই শেবাগ এবং রায়না নেই। ৩২১ রান করতে গিয়ে শুরুতে শেবাগকে হারিয়ে ফেলার পর কাজটা প্রায় অসম্ভব। তবু যুবরাজ এবং ধোনি চেষ্টা করেছেন। কিন্তু তাদের ৭৩ (৬২ বলে) ও ৫৩ (৫৮ বলে) রানের ইনিংস দুটো ব্যবধান কমানোর বেশি কিছু করতে পারেনি। শেষ দিকে তার সঙ্গে রবীন্দ্র জাদেজার অপরাজিত ৬০ (৭৭ বলে) রানের ইনিংসটি ৪৮.৫ ওভারে অলআউট হওয়ার আগে ভারতের স্কোর নিয়ে যায় ২৫২তে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৮৫০ঘ.