২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্রসের দু:স্বপ্নের অভিষেক

ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে অভিষেকটা দু:স্বপ্নের মতো হলো অ্যান্ড্রু স্ট্রসের। প্রথম ইনিংসে ৭ রান করার পর শনিবার দ্বিতীয় ইনিংসে ৯ রান করে আউট হয়েছেন তিনি, তারচেয়েও বড় কথা দ্বিতীয় ইনিংসে মাত্র ৫১ রানে অলআউট হয়ে তার দল প্রথম টেস্টের দেড় দিন বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছে এক ইনিংস ও ২৩ রানে!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 04:55 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

কিংস্টন, ফেব্র"য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে অভিষেকটা দু:স্বপ্নের মতো হলো অ্যান্ড্রু স্ট্রসের। প্রথম ইনিংসে ৭ রান করার পর শনিবার দ্বিতীয় ইনিংসে ৯ রান করে আউট হয়েছেন তিনি, তারচেয়েও বড় কথা দ্বিতীয় ইনিংসে মাত্র ৫১ রানে অলআউট হয়ে তার দল প্রথম টেস্টের দেড় দিন বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছে এক ইনিংস ও ২৩ রানে! কিংস্টনের স্যাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিয়ানদের এই অবিশ্বাস্য জয়ের নায়ক জেরোম টেলর। ৯ ওভারে মাত্র ১১ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে এই ফাস্ট বোলারই গুঁড়িয়ে দিয়েছেন সফরকারীদের ইনিংস। ৩১ রানে চার উইকেট নিয়ে তাকে যথার্থ সহযোগিতা দিয়েছেন বাঁহাতি স্পিনার স্টুয়ার্ট বেন। চতুর্থ দিনে এই দুজনের সাঁড়াশি আক্রমণের সামনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসটি স্থায়ি হয়েছে মাত্র ৩৩.২ ওভার। তাতে দুই অঙ্কের স্কোর গড়তে পেরেছেন একজনই। অ্যান্ড্রু ফ্লিন্টফের ২৪ রানের পর ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর স্ট্রসের ৯। রানের খাতাই খুলতে পারেননি ইংল্যান্ডের চার ব্যাটসম্যান, ১ রান করে আউট হয়েছেন আরো দুজন। এর আগে নিজেদের প্রথম ইনিংসে তৃতীয় দিনশেষে তোলা ৭ উইকেটে ৩৫২ রানের সঙ্গে আরো ৪০ রান যোগ করে অলআউট হয় স্বাগতিকরা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের তোলা ৩১৮ রানের স্কোর থেকে ৭৪ রানে এগিয়ে ছিল তারা। সংক্ষিপ্ত স্কোর ইংল্যান্ড : ৩১৮ (পিটারসেন ৯৭, প্রিয়র ৬৪, ফ্লিন্টফ ৪৩; বেন ৪/৭৭, টেলর ৩/৭৪, পাওয়েল ২/৫৪) ও ৩৩.২ ওভারে ৫১/১০ (ফ্লিন্টফ ২৪, স্ট্রস ৯, সাইড বটম ৬, বেল ৪; টেলর ৫/১১, বেন ৪/৩১) ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ১৫৭.৪ ওভারে ৩৯২ (সারওয়ান ১০৭, গেইল ১০৪, ন্যাশ ৫৫, রামদিন ৩৫, বেন ২৩; ব্রড ৫/৮৫, হার্মিসন ২/৪৯, ফ্লিন্টফ ২/৭২) ফল : ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ও ২৩ রানে জয়ী ম্যান অফ দ্য ম্যাচ : জেরোম টেলর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯১৪ ঘ.