২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুলই অধিনায়ক, সহ-অধিনায়কও মাশরাফিই

আগামী জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত বাংলাদেশের অধিনায়ক থাকছেন মোহাম্মদ আশরাফুল। এবং তার ডেপুটি হিসাবেই দায়িত্ব চালিয়ে যাবেন মাশরাফি বিন মর্তুজা। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত নির্বাহী কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2009, 12:40 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ৭ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত বাংলাদেশের অধিনায়ক থাকছেন মোহাম্মদ আশরাফুল। এবং তার ডেপুটি হিসাবেই দায়িত্ব চালিয়ে যাবেন মাশরাফি বিন মর্তুজা। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত নির্বাহী কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আশরাফুল ও মাশরাফির দায়িত্বের মেয়াদ ছিল গত ডিসেম্বর পর্যন্ত। তবে শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে এবং গ্রামীণফোন ত্রিদেশীয় সিরিজের জন্য মেয়াদটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। শনিবার সেটাকে আরো বাড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত নিয়ে যাওয়া হলো। এই সিদ্ধান্ত নেয়ার আগে সম্ভাব্য অধিনায়ক হিসাবে মাশরাফি এবং মুশফিকুর রহিমের নাম বিবেচনা করেছিল বিসিবি। দুজনই ঢাকা প্রিমিয়ার লিগে দুটি দলে অধিনায়কত্ব করছেন। তাছাড়া জাতীয় দলের পক্ষেও দুজনের অভিজ্ঞতা অন্যদের চেয়ে অনেক বেশি। কিন্তু শেষ পর্যন্ত আশরাফুলের ওপরেই আস্থা রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এএআর/১৮৩৫ঘ.