করাচি, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী এপ্রিল ও মে মাসে পাকিস্তানের সঙ্গে পাঁচটি ওয়ানডে আর একটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচের এক সিরিজ খেলতে রাজি হয়েছে অস্ট্রেলিয়া। সিরিজটি অবশ্য এই দুদেশের কোনোটিতে নয়, অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাট বুধবার করাচিতে সাংবাদিকদের জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বাতিল হওয়া পাকিস্তান সফরের বিকল্প হিসেবেই আয়োজন করা হচ্ছে এই সিরিজ। নিরাপত্তাহীনতার আশঙ্কায় গত বছরের শেষ দিকে প্রস্তাবিত ওই সফর বাতিল করেছিল অস্ট্রেলিয়া।
"অস্ট্রেলিয়া এখনো পাকিস্তানে এসে খেলতে আগ্রহী। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সরকারী অনুমতি পাচ্ছে না তারা। সে কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আবুধাবি ও দুবাইতে ম্যাচগুলো আয়োজনের"- বলেছেন ইজাজ বাট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১৪০ ঘ.
bdnews24