২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়াকে হোয়াইট ওয়াশ করলো জিম্বাবুয়ে

নিজেরা হোয়াইটওয়াশ হওয়াটাই ইদানিং যাদের অভ্যাসে পরিণত হয়েছে, সেই জিম্বাবুয়ে অনেকদিন পর একটা বিদেশ সফর শেষ করলো নিরঙ্কুশ সাফল্য দিয়ে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে কেনিয়াকে হোয়াইটওয়াশই করলো তারা। বুধবার নাইরোবির জিমখানা মাঠে শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে প্রসপার উতসেয়ার দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2009, 02:40 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

নাইরোবি, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেরা হোয়াইটওয়াশ হওয়াটাই ইদানিং যাদের অভ্যাসে পরিণত হয়েছে, সেই জিম্বাবুয়ে অনেকদিন পর একটা বিদেশ সফর শেষ করলো নিরঙ্কুশ সাফল্য দিয়ে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে কেনিয়াকে হোয়াইটওয়াশই করলো তারা। বুধবার নাইরোবির জিমখানা মাঠে শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে প্রসপার উতসেয়ার দল। টস জিতে ব্যাট করতে নেমে কেনিয়া ৪৮.৫ ওভারে ১৯৯ রান তুলে অলআউট হয়েছিল। জবাব দিতে নেমে ২ রানেই দুই উইকেট হারালেও হ্যামিল্টন মাসাকাদজা, স্টুয়ার্ট মাতসিকেনিয়েরি আর শন উইলিয়ামসের তিনটি হাফসেঞ্চুরিতে ১৫ ওভার হাতে রেখেই সেই স্কোর টপকে গেছে তারা। তৃতীয় উইকেটে মাতসিকেনিয়েরির (৬৪) সঙ্গে ৯৩ আর অসমাপ্ত চতুর্থ উইকেট জুটিতে উইলিয়ামসের (অপ. ৫০) সঙ্গে ১০৮ রানের জুটি গড়ে মাসাকাদজা শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৮৪ রান করে। এর আগে বল হাতেও ২০ রানে ২ উইকেট নিয়েছেন মাসাকাদজা। তবে ৩১ রানে চার উইকেট নিয়ে স্বাগতিকদের সর্বনাশটা করেছেন আসলে লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার। এই দুজনের সঙ্গে বাঁহাতি স্পিনার রেমন্ড প্রাইসের (২/২৩) ত্রিমুখী স্পিন আক্রমণের সামনে কেনিয়ার হয়ে লড়াই করেছেন কেবল কলিন্স ওবুইয়া। চারটি ছক্কা ও চারটি বাউন্ডারির সাহায্যে ৭৫ রান করেছেন তিনি। এছাড়া রাজেশ ভুদিয়া করেছেন ৪০ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০৪০ ঘ.