ঢাকা, ২ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রেজিষ্টার্ড ক্রিকেটারদেরও ঢাকা ওয়ারিয়র্সের অনুশীলনে যোগ দেওয়ার বিষয়ে বিধিনিষেধ থাকার কথা। তাহলে অনুশীলনের জন্য নেট বোলার পাবেন কোথায়? এমন প্রশ্নেও টলানো গেল না ঢাকার অন্যতম যোদ্ধা শাহরিয়ার নাফীসকে। সোমবারের নিস্তরঙ্গ দুপুরে বুয়েট মাঠে আইসিএলের পরবর্তী মৌসুমের প্রস্তুতি শুরুর আগে বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বললেন, "আরে, আমাদের অনেক শুভাকাঙ্খী আছে না! বিসিবির রেজিষ্টার্ড ক্রিকেটাররা আসতে পারবে না জেনেও বলছি, নেট বোলারের অভাব হবে না আমাদের।"
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাঠ ভাড়া নিয়ে শুরু হওয়া প্রস্তুতি ঠেকাতে বিসিবির উঠেপড়ে লাগার অভিযোগও পাওয়া গেল ঢাকা ওয়ারিয়র্সের ক্রিকেটারদের কাছ থেকে। তারা যেহেতু ১০ বছরের জন্য নিষিদ্ধ, কাজেই বিসিবির রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানে থাকা কোনো মাঠেই তাদের অনুশীলন করার উপায় ছিল না। তবে বুয়েটের সঙ্গে বিসিবির কোনো স
bdnews24