২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেকের প্রত্যাশায় শফিউল ইসলাম

'জাতীয় দলে খেলা প্রত্যেক ক্রিকেটারেই স্বপ্ন। আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে' ত্রিদেশীয় সিরিজের জন্য ১৫ জনের দলে সুযোগ পাওয়া তরুণ পেসার শফিউল ইসলাম এভাবেই জানালেন আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেকের প্রত্যাশার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 04:06 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'জাতীয় দলে খেলা প্রত্যেক ক্রিকেটারেই স্বপ্ন। আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে' ত্রিদেশীয় সিরিজের জন্য ১৫ জনের দলে সুযোগ পাওয়া তরুণ পেসার শফিউল ইসলাম এভাবেই জানালেন আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেকের প্রত্যাশার কথা। বোলিং অলরাউন্ডার শফিউলের বয়স ১৯। ক্যাম্পে ডাক পেয়েই জাতীয় দলের মূল স্কোয়াডে সুযোগ করে নিয়েছেন। তাই বলে হঠাৎ করেই পাদপ্রদীপের আলোয় আসেননি তরুণ এই পেসার। অ্যাকাডেমি দলের হয়ে বিদেশে খেলার অভিজ্ঞতা যথেষ্টই হয়েছে। দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা সফর করেছেন। দেশেও খেলেছেন বিদেশী দলের বিপক্ষে। সেখান থেকেই নির্বাচকদের নজর কাড়েন বগুড়ার ছেলে শফিউল। এরপর ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে বিমানের বোলিং আক্রমণে অগ্রণী ভূমিকা রেখে জাতীয় দলের ক্যাম্পে ডাক পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২৫০ ঘ.